বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

বিদ্যাসাগরের বানান ভুল, পুরস্কার ফেরানোর দাবি মালদহে

বিদ্যাসাগরের বানান ভুল, পুরস্কার ফেরানোর দাবি মালদহে

২১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ‘সহজপাঠ’ কার লেখা? উত্তর জানা নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুরো নাম কী? আমতা আমতা করে সেটাও শেষ পর্যন্ত বলতে পারলেন না। এখানেই শেষ নয়, ব্ল্যাকবোর্ডে লিখতে বলা হলে বিদ্যাসাগরের নামের বানান তিনি লিখলেন ‘ইশ্বরচন্দ্র বিদ্যাসগর’। আর বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়, জানতে চাওয়া হলে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিলেন— বর্ধমান! যিনি এই কাণ্ড ঘটালেন, তিনি যেমন তেমন কেউ নন। পুরাতন মালদহের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। নাম তনয় মিশ্র। দেশের এবং রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষীকে নিয়ে একজন প্রধান শিক্ষকের এমন চরম অজ্ঞতায় স্তম্ভিত শিক্ষামহল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বর্তমানে মালদহ জেলাজুড়ে তীব্র সমালোচনার ঝড় বইছে। সবচেয়ে শোরগোল পড়েছে অন্য একটি কারণে। জানা গিয়েছে, এই শিক্ষক মহাশয়কে কিছুদিন আগেই ‘বিদ্যাসাগর সম্মান’ দেওয়া হয়েছিল। একজন শিক্ষক হয়ে যিনি বিদ্যাসাগরের নামের বানান ভুল লেখেন কিংবা যিনি জানেন না বিদ্যাসাগর কোন জেলায় জন্মগ্রহণ করেছেন, তিনি কীভাবে এই সম্মান পান— তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ইতিমধ্যেই জেলাজুড়ে দাবি উঠেছে, অবিলম্বে তাঁর কাছ থেকে ওই ‘বিদ্যাসাগর সম্মান’ ফিরিয়ে নেওয়া হোক। এই ঘটনাটি শিক্ষা দফতরের অন্দরেও চরম অস্বস্তি তৈরি করেছে। এই গোটা বিষয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা নড়েচড়ে বসেছেন। মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক (ডিপিইও) মলয় মণ্ডল এবং অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) সপ্তর্ষি নাগ জানান, তাঁরা বিষয়টি শুনেছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। একজন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের এই ধরনের আচরণ এবং অজ্ঞতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার।

যাত্রীবাহী অটোতে আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল, ১০টি আগ্নেয়াস্ত্র সহ ২ যুবক গ্রেপ্তার

যাত্রীবাহী অটোতে আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল, ১০টি আগ্নেয়াস্ত্র সহ ২ যুবক গ্রেপ্তার

২০ সেপ্টেম্বর, ২০২৬
মিলনমেলার আয়োজন করল সিনজেন্টা কীটনাশক সংস্থা

মিলনমেলার আয়োজন করল সিনজেন্টা কীটনাশক সংস্থা

১৯ সেপ্টেম্বর, ২০২৬
প্রশাসনের উদ্যোগে সংস্কার শুরু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর, সাধুবাদ জানালেন নিত্যযাত্রীরা

প্রশাসনের উদ্যোগে সংস্কার শুরু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর, সাধুবাদ জানালেন নিত্যযাত্রীরা

১৯ সেপ্টেম্বর, ২০২৬
নারী সেজে হোটেলে গা ঢাকা, পুরুলিয়ায় ধৃত চার বাংলাদেশি যুবক

নারী সেজে হোটেলে গা ঢাকা, পুরুলিয়ায় ধৃত চার বাংলাদেশি যুবক

১৯ সেপ্টেম্বর, ২০২৬
তৃণমূলের ‘অবলুপ্তি’, জোড়াফুলের শ্রাদ্ধের আয়োজন হিঙ্গলগঞ্জ বিজেপির

তৃণমূলের ‘অবলুপ্তি’, জোড়াফুলের শ্রাদ্ধের আয়োজন হিঙ্গলগঞ্জ বিজেপির

১৯ সেপ্টেম্বর, ২০২৬
ময়ূরেশ্বরে গ্রামীণ ব্যাংকের সতর্কতা সচেতনতা শিবির

ময়ূরেশ্বরে গ্রামীণ ব্যাংকের সতর্কতা সচেতনতা শিবির

১৮ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্বকর্মা পূজোয় মানবিক উদ্যোগ, ক্ষুদে পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল গলসি সাব ট্রাফিক

বিশ্বকর্মা পূজোয় মানবিক উদ্যোগ, ক্ষুদে পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল গলসি সাব ট্রাফিক

১৮ সেপ্টেম্বর, ২০২৬
জয়রামপুর গ্রামে জলকষ্টে ভুগছেন বাসিন্দারা

জয়রামপুর গ্রামে জলকষ্টে ভুগছেন বাসিন্দারা

১৭ সেপ্টেম্বর, ২০২৬
সাফাই কর্মীদের সংবর্ধনা

সাফাই কর্মীদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রীর জন্মদিনে মা তারার মন্দিরে জ্বলে উঠল প্রদীপ

প্রধানমন্ত্রীর জন্মদিনে মা তারার মন্দিরে জ্বলে উঠল প্রদীপ

১৭ সেপ্টেম্বর, ২০২৬
নাবালিকা স্কুলছাত্রীর হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল, এসডিওকে স্মারকলিপি আদিবাসী অধিকার মঞ্চের

নাবালিকা স্কুলছাত্রীর হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল, এসডিওকে স্মারকলিপি আদিবাসী অধিকার মঞ্চের

১৭ সেপ্টেম্বর, ২০২৬

এই বিভাগের আরও খবর