বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

‘চিকেনস নেক’-এর নিরাপত্তায় জোর, শিলিগুড়ি করিডরে হচ্ছে নতুন হাইস্পিড রাস্তা

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬
‘চিকেনস নেক’-এর নিরাপত্তায় জোর, শিলিগুড়ি করিডরে হচ্ছে নতুন হাইস্পিড রাস্তা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: কৌশলগত ভাবে অত্যন্ত স্পর্শকাতর ‘চিকেনস নেক’ বা ‘শিলিগুড়ি করিডর’-এর নিরাপত্তা নিশ্ছিদ্র করতে এবার দ্রুত সড়ক সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নিল কেন্দ্র। সীমান্তে কাঁটাতারের বেড়া এবং ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরির পাশাপাশি ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একগুচ্ছ নতুন সড়ক প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। এই প্রকল্পগুলির মধ্যে উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ হাইস্পিড করিডর এবং গ্রিনফিল্ড রাস্তা তৈরির পরিকল্পনা বিশেষ গুরুত্ব পেয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণায় পাহাড়েও উন্নত মানের রাস্তা তৈরির কথা জানানো হয়েছে। প্রশাসনিক ও অভিজ্ঞ মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে যে, এই নতুন রাস্তাটিই কি আগামী দিনে ধসপ্রবণ ১০ নম্বর জাতীয় সড়কের প্রধান বিকল্প হয়ে উঠবে? নতুন এই সড়ক যোগাযোগ তৈরি হলে যাতায়াতের সময়ও অবিশ্বাস্য ভাবে কমে আসবে। জানা গিয়েছে, নতুন রাস্তায় শিলিগুড়ি থেকে দার্জিলিং কিংবা সিকিম পৌঁছতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা।

তবে ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের এই মেগা প্রকল্পের নেপথ্যে কেবল পর্যটন শিল্পের প্রসার বা দ্রুত পণ্য পরিবহণের উদ্দেশ্য নেই। এর মূল লক্ষ্য হল প্রতিরক্ষা ও সামরিক কৌশলগত সুবিধা। রাস্তা চওড়া ও উন্নত হলে ভারতীয় সেনাবাহিনী যে কোনও জরুরি পরিস্থিতিতে আরও দ্রুত সীমান্তের লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। পাহাড়ি পথে ভারী সামরিক যান চলাচলেও আর কোনও বাধা থাকবে না। মূলত ‘চিকেনস নেক’ এলাকায় সেনাবাহিনীর যাতায়াত ও রসদ সরবরাহ মসৃণ করতেই কেন্দ্রের এই বিশেষ পদক্ষেপ।

আরও খবর