বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

আসানসোল ইএসআইয়ে অনিশ্চয়তা, বিকল্প স্থানে মেডিকাল কলেজের ভাবনা

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬
আসানসোল ইএসআইয়ে অনিশ্চয়তা, বিকল্প স্থানে মেডিকাল কলেজের ভাবনা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলায় প্রস্তাবিত নতুন মেডিকাল কলেজ ঠিক কোথায় গড়ে উঠবে, তা নিয়ে নতুন করে ধন্দ তৈরি হল। শুক্রবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আসানসোলের ইএসআই হাসপাতালে মেডিকাল কলেজ চালু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে বিকল্প জায়গার খোঁজ শুরু করেছে রাজ্য সরকার। আসানসোল ও দুর্গাপুরের মাঝামাঝি কোনও জায়গায় অথবা ইসিএলের কাল্লা হাসপাতালে এই কলেজ তৈরির কথা ভাবা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে মেডিকাল কলেজ তৈরির নির্দেশ দিয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের চারটি জেলায় কোনও মেডিকাল কলেজ নেই। জেলাগুলি হল আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে এই চার জেলায় দ্রুত মেডিকাল কলেজ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, পশ্চিম বর্ধমানের আসানসোল ইএসআই হাসপাতালকে ঘিরেই নতুন মেডিকাল কলেজটি গড়ে তোলা হবে। সেই উদ্দেশ্যে গত ১৪ জুলাই রাজ্য শ্রম দফতরের উদ্যোগে একটি চুক্তি বা ‘মউ’ স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, হাসপাতালটি রাজ্য ইএসআই-এর হাত থেকে কেন্দ্রের ইএসআই-এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল।

কিন্তু শুক্রবারের প্রশাসনিক বৈঠকে জটিলতার কথা সামনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, হাসপাতালটিকে মেডিকাল কলেজে রূপান্তরিত করার জন্য রাজ্যের তরফে ‘নো-অবজেকশন’ বা অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। তবে কেন্দ্রীয় ইএসআই কর্তৃপক্ষ তাঁদের কিছু সীমাবদ্ধতার কথা রাজ্যকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘ওঁরা জানিয়েছেন, জরুরি বিভাগের রোগীদের চিকিৎসা ওঁরা করেন। কিন্তু সাধারণত ইএসআই কার্ড হোল্ডার ছাড়া বাইরের সাধারণ রোগীদের ভর্তি নেওয়া হয় না।’’

একটি পূর্ণাঙ্গ মেডিকাল কলেজ চালাতে গেলে সব ধরনের সাধারণ মানুষের চিকিৎসার সুযোগ থাকা জরুরি। ইএসআই হাসপাতালের এই নিয়মের কারণেই সেখানে মেডিকাল কলেজ গড়া নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে এখন আসানসোল-দুর্গাপুরের মধ্যবর্তী অঞ্চল কিংবা কাল্লা হাসপাতালের মতো বিকল্প জায়গাগুলিকেই গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

এই পরিস্থিতিতে আসানসোল ও দুর্গাপুরের মাঝে নতুন মেডিকাল কলেজ গড়ার কথা রাজ্য ভাবছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি বলেছি, আসানসোল ও দুর্গাপুরের মাঝে জমি দেখতে। সেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করব সব সুবিধা-সহ। জমির জন্য জেলাশাসককে দায়িত্ব দিয়েছি। আমরা নিজেদের তহবিল থেকে এক হাজার কোটি টাকা দেব।” তাঁর কথায়, “একটা প্রস্তাব মুখ্যসচিব দিয়েছেন, ইসিএলের যে হাসপাতালটা আছে কাল্লায়, সেটা যদি আমাদের হস্তান্তর করে দেয়, তা হলে আমাদের সময় লাগবে না। আমরা তিন-চার মাসের মধ্যে এমআরআই, স্ক্যান, এসএনসিইউ, ব্লাড ব্যাঙ্ক সব করে দিতে আসানসোল ইএসআইয়ে অনিশ্চয়তা, বিকল্প স্থানে মেডিকাল কলেজের ভাবনা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলায় প্রস্তাবিত নতুন মেডিকাল কলেজ ঠিক কোথায় গড়ে উঠবে, তা নিয়ে নতুন করে ধন্দ তৈরি হল। শুক্রবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আসানসোলের ইএসআই হাসপাতালে মেডিকাল কলেজ চালু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে বিকল্প জায়গার খোঁজ শুরু করেছে রাজ্য সরকার। আসানসোল ও দুর্গাপুরের মাঝামাঝি কোনও জায়গায় অথবা ইসিএলের কাল্লা হাসপাতালে এই কলেজ তৈরির কথা ভাবা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে মেডিকাল কলেজ তৈরির নির্দেশ দিয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের চারটি জেলায় কোনও মেডিকাল কলেজ নেই। জেলাগুলি হল আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে এই চার জেলায় দ্রুত মেডিকাল কলেজ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, পশ্চিম বর্ধমানের আসানসোল ইএসআই হাসপাতালকে ঘিরেই নতুন মেডিকাল কলেজটি গড়ে তোলা হবে। সেই উদ্দেশ্যে গত ১৪ জুলাই রাজ্য শ্রম দফতরের উদ্যোগে একটি চুক্তি বা ‘মউ’ স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, হাসপাতালটি রাজ্য ইএসআই-এর হাত থেকে কেন্দ্রের ইএসআই-এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল।

কিন্তু শুক্রবারের প্রশাসনিক বৈঠকে জটিলতার কথা সামনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, হাসপাতালটিকে মেডিকাল কলেজে রূপান্তরিত করার জন্য রাজ্যের তরফে ‘নো-অবজেকশন’ বা অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। তবে কেন্দ্রীয় ইএসআই কর্তৃপক্ষ তাঁদের কিছু সীমাবদ্ধতার কথা রাজ্যকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘ওঁরা জানিয়েছেন, জরুরি বিভাগের রোগীদের চিকিৎসা ওঁরা করেন। কিন্তু সাধারণত ইএসআই কার্ড হোল্ডার ছাড়া বাইরের সাধারণ রোগীদের ভর্তি নেওয়া হয় না।’’

একটি পূর্ণাঙ্গ মেডিকাল কলেজ চালাতে গেলে সব ধরনের সাধারণ মানুষের চিকিৎসার সুযোগ থাকা জরুরি। ইএসআই হাসপাতালের এই নিয়মের কারণেই সেখানে মেডিকাল কলেজ গড়া নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে এখন আসানসোল-দুর্গাপুরের মধ্যবর্তী অঞ্চল কিংবা কাল্লা হাসপাতালের মতো বিকল্প জায়গাগুলিকেই গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

এই পরিস্থিতিতে আসানসোল ও দুর্গাপুরের মাঝে নতুন মেডিকাল কলেজ গড়ার কথা রাজ্য ভাবছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি বলেছি, আসানসোল ও দুর্গাপুরের মাঝে জমি দেখতে। সেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করব সব সুবিধা-সহ। জমির জন্য জেলাশাসককে দায়িত্ব দিয়েছি। আমরা নিজেদের তহবিল থেকে এক হাজার কোটি টাকা দেব।” তাঁর কথায়, “একটা প্রস্তাব মুখ্যসচিব দিয়েছেন, ইসিএলের যে হাসপাতালটা আছে কাল্লায়, সেটা যদি আমাদের হস্তান্তর করে দেয়, তা হলে আমাদের সময় লাগবে না। আমরা তিন-চার মাসের মধ্যে এমআরআই, স্ক্যান, এসএনসিইউ, ব্লাড ব্যাঙ্ক সব করে দিতে পারব।”পারব।”

আরও খবর