বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

অন্তরে একত্ববোধ

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬
অন্তরে একত্ববোধ
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি, নিজের ব্যাপারে আপনি যেরকম অনুভব করেন, অন্যদের ক্ষেত্রেও সেই রকম অনুভব করুন। আপনার কাছে যা যন্ত্রণাদায়ক, আপনি তা এড়িয়ে চলতে চান। একইভাবে অন্যদেরও যন্ত্রণা বা কষ্ট দেওয়া আপনার উচিত নয়। মানুষের সঙ্গে মানুষের আচরণের এ হলো এক সর্বজনীন আদর্শ, যা অন্যান্য ধর্মগ্রন্থে যেমন বাইবেলে ,চৈনিক চিন্তাধারা এবং ভারতীয় মননে সর্বত্রই পাওয়া যায়। এই আদর্শ আমাদের শেখায়—যা আপনার কাছে সুখদায়ক নয়, তা অপরের ঘাড়েও চাপাবেন না। এরপরেই অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, সুখং বা যদি দুঃখং স যোগী পরমো মতঃ। যিনি সবকিছু ও সকলকে সমানভাবে দেখেন তা দুঃখ বা সুখ যাই হোক না কেন তিনিই শ্রেষ্ঠ যোগী। শ্রেষ্ঠ, কারণ তিনি সকলের সঙ্গে সুখে এবং দুঃখে একত্ব অনুভব করেন। শ্রীমা সারদাদেবীও শাস্ত্র না পড়েই ভক্তদের অনুরূপ উপদেশ দিয়ে বলেছেন—অন্যের সুখ ও দুঃখটা তোমার মতো করে যদি নিতে পারো বাবা, তাহলে তুমি তো যোগী হয়েই গেলে। এই শিক্ষার অন্তত কিছুটাও যদি আমাদের মাথায় ও হৃদয়ে ঢোকে তাহলে সমাজে অসাধারণ পরিবর্তন আসবে। যখন আমরা অন্যদের প্রতি ঘোর অন্যায় করি, তখন একবার ভেবেও দেখি না যে, যদি সেই অন্যায় আমাদের প্রতি করা হতো, তবে তাতে আমাদের কি দুর্দশা হতো। আসলে আমরা জানিই না কিভাবে অন্যদের প্রতি সহানুভূতি সম্পন্ন হতে হয়। সহানুভূতি আসে একত্ববোধ থেকে, যা আমাদের মধ্যে নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাহ্যিক দিক দিয়ে একত্ববোধ দেখাতে চাই, কিন্তু অন্তরে সেটি প্রবেশ করে না। স্বামী বিবেকানন্দ তাই আক্ষেপ করে বলেছেন, আমাদের অনেকেরই হৃদয় বলে কিছু নেই ; বুদ্ধি আছে, মস্তিষ্ক আছে, কিন্তু হৃদয় নেই, তাই অন্যদের জন্য সহানুভূতিও নেই। এই জঘন্য আচরণের ফলেই সমাজ ক্রমশঃ অধোঃগামী।

আরও খবর