বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

তোড়াং স্টেশনে এবার রেল ওভারব্রিজ, কাজ খতিয়ে দেখতে ডিআরএম-কে নিয়ে পরিদর্শনে বিধায়ক 

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬
তোড়াং স্টেশনে এবার রেল ওভারব্রিজ, কাজ খতিয়ে দেখতে ডিআরএম-কে নিয়ে পরিদর্শনে বিধায়ক 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভা এলাকার তোড়াং রেল স্টেশনে বহুল প্রতীক্ষিত রেলওয়ে ওভারব্রিজ (আরওবি) নির্মাণের কাজ দ্রুত শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের দীর্ঘদিনের এই দাবি পূরণের লক্ষ্যেই শনিবার রাঁচি ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) করুণা নিধি সিংকে সঙ্গে নিয়ে তোড়াং স্টেশন চত্বর পরিদর্শনে যান বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো।

পরিদর্শন চলাকালীন স্টেশন চত্বরের বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি প্রস্তাবিত ওভারব্রিজটি ঠিক কোন জায়গায় এবং কীভাবে তৈরি করা হবে, তা নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। তোড়াং সংলগ্ন রেল গেটটি বন্ধ থাকলে বিস্তীর্ণ এলাকার মানুষকে যে তীব্র যানজট ও দুর্ভোগের মুখে পড়তে হয়, সেই বিষয়টিও ডিআরএম-এর কাছে তুলে ধরা হয়।রেল সূত্রে খবর, এই ওভারব্রিজটি নির্মিত হলে বাঘমুন্ডি ব্লকের সঙ্গে পার্শ্ববর্তী এলাকাগুলির যোগাযোগ ব্যবস্থা অনেকটাই মসৃণ হবে। ওভারব্রিজের পাশাপাশি তোড়াং স্টেশনের সার্বিক আধুনিকীকরণ ও যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর মতো একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়েও এদিন রেল ও স্থানীয় প্রশাসনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। কাজটি যাতে দ্রুত বাস্তবায়িত করা যায়, সেই বিষয়ে রেলের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও খবর