বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

কার্শিয়াঙে ভয়াবহ বিপর্যয়: ২০০ ফুট খাদে গাড়ি পড়ে মৃত ১, আহত ৫

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬
কার্শিয়াঙে ভয়াবহ বিপর্যয়: ২০০ ফুট খাদে গাড়ি পড়ে মৃত ১, আহত ৫
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: রবিবার রাতে কার্শিয়াঙের পাহাড়ি রাস্তায় ঘটে গেল এক মর্মান্তিক পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়ি রাস্তা থেকে ছিটকে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক যুবকের। পাশাপাশি, গাড়িতে থাকা আরও পাঁচজন আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গভীর রাতের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি চার চাকা গাড়িতে করে ছয় বন্ধু কার্শিয়াং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাত ৯টা থেকে সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কার্শিয়াঙের রোহিনী রোড ধরে নামার সময়, রোহিনী থেকে প্রায় ১০ কিলোমিটার উপরে কার্গিলদারা এলাকায়। সেই সময় পাহাড়ে প্রবল বৃষ্টি চলছিল। প্রত্যক্ষদর্শীদের অনুমান, প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং রাস্তা পিছল থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চোখের পলকে গাড়িটি পাহাড়ি রাস্তা থেকে সোজা ২০০ ফুট নীচের অন্ধকূপ খাদের অতলে তলিয়ে যায়।
দুর্ঘটনার বিকট শব্দ পেয়েই তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কার্শিয়াং থানার পুলিশ। গভীর অন্ধকার এবং বৃষ্টির মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। খাদের নীচ থেকে দড়ি এবং স্ট্রেচারের সাহায্যে একে একে ছয়জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি পাঁচজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ জানিয়েছে, মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর