বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

বন্দেভারত ট্রেনের স্টপেজ সহ রামপুরহাটে রেল পরিষেবা নিয়ে একাধিক দাবিতে গণডেপুটেশনের প্রদান

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬
বন্দেভারত ট্রেনের স্টপেজ সহ রামপুরহাটে রেল পরিষেবা নিয়ে একাধিক দাবিতে গণডেপুটেশনের প্রদান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাটঃ রামপুরহাট রেল স্টেশনে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এর রামপুরহাট রেল স্টেশনে স্টপেজের দাবি সহ রামপুরহাট রেল স্টেশনে একাধিক রেল পরিষেবা চালু ও সম্প্রসারণ এর দাবিতে আজ সোমবার রামপুরহাট রেলওয়ে স্টেশন ম্যানেজারের কাছে লিখিত স্মারকলিপি জমা দিলেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক প্রগতিশীল নাগরিক সমাজ। প্রথমে তারা রেল স্টেশনের বাইরে অবস্থান বিক্ষোভ বসে পড়েন তারপর স্টেশন ম্যানেজারের কাছে গিয়ে এই ডেপুটেশন জমা দেন।

  এই ডেপুটেশন জমা দেওয়ার মূল দাবিগুলির মধ্যে রয়েছে—হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের রামপুরহাট স্টেশনে স্টপেজ, রামপুরহাট থেকে দেওঘর পর্যন্ত সকালবেলা লোকাল ট্রেন চালু, করোনাকালে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেনগুলি পুনরায় চালু এবং সাঁইথিয়া ও কাটোয়া থেকে চলা একাধিক লোকাল ট্রেন রামপুরহাট পর্যন্ত সম্প্রসারণ।

  এছাড়াও নলহাটি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ, দুর্গাপুজোর সময় রামপুরহাট থেকে বিকেলের দিকে একটি ট্রেন চালু, রামপুরহাট রেলগেটের কাছে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত ফুটওভার ব্রিজ মেরামত এবং বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারকে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার দাবিও জানানো হয়েছে।

আরও খবর