বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

কর্মসূচিতে কড়া আর্থিক নজরদারি, নিচুতলাকে কড়া বার্তা বিজেপির

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬
কর্মসূচিতে কড়া আর্থিক নজরদারি, নিচুতলাকে কড়া বার্তা বিজেপির
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজনৈতিক কর্মসূচির সাফল্যের পাশাপাশি এবার দলীয় তহবিলের পাই-পাই হিসেব দিতে হবে নিচুতলার কর্মীদের। দলের বিভিন্ন কর্মসূচি ঘিরে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কড়া নজরদারি শুরু করতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এখন থেকে জেলা বা মণ্ডল স্তরে কোনও কর্মসূচি করতে গেলে কোথা থেকে টাকা এল, কত টাকা খরচ হলো এবং কোন খাতে কত টাকা দেওয়া হলো— তার পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ হিসেব রাজ্য সংগঠনকে জমা দিতে হবে। অর্থাৎ, কর্মসূচি শেষ হলেই শুধু রাজনৈতিক সাফল্যের খতিয়ান নয়, বাধ্যতামূলকভাবে দিতে হবে খরচের খতিয়ানও।

রাজ্য বিজেপির শীর্ষ সূত্র মারফত জানা গিয়েছে, নিচুতলায় দলের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের আর্থিক অস্বচ্ছতা বা অনিয়মের অভিযোগ মাথা চাড়া না দেয়, সে কারণেই এই ব্যবস্থা আরও কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলের একাংশের মতে, অনেক সময়ই বিভিন্ন কর্মসূচির নামে সংগৃহীত অর্থ বা খরচের হিসেবে গরমিল থাকার সুপ্ত অভিযোগ আসছিল। সেই বিড়ম্বনা এড়াতেই এবার কোমর বাঁধছে নেতৃত্ব।
নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও কর্মসূচিতে ঠিক কত টাকা খরচ হয়েছে, সেই সংগৃহীত অর্থের উৎস কী এবং কোথায় কাকে কত টাকা দেওয়া হয়েছে— সমস্ত তথ্যই লিখিতভাবে নথিবদ্ধ করার উপর জোর দেওয়া হচ্ছে। এই অডিট বা হিসেব পরীক্ষার প্রক্রিয়া চালু হলে দলের অন্দরে স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনই আর্থিক অনিয়মের রাস্তা পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে বলে মনে করছেন রাজ্য পদাধিকারীরা। কেন্দ্রীয় নেতৃত্বের কড়া বার্তার পরেই রাজ্য শাখা এই পদক্ষেপ করতে চলেছে বলে দলীয় সূত্রে খবর।

আরও খবর