বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কিলবিলে পোকা, অন্ধকারে রান্না নিয়ে ক্ষোভ

অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কিলবিলে পোকা, অন্ধকারে রান্না নিয়ে ক্ষোভ

২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রান্না করা গরম খিচুড়িতে কিলবিল করছে পোকা! শনিবার সকালে সিমলাপাল পশ্চিম মুসলিম পাড়ার ২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। শিশু ও মায়েদের পুষ্টির জন্য দেওয়া খাবারে এমন অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। তবে গ্রামবাসীর দাবি, এই ঘটনা একেবারেই নতুন নয়। এর আগেও একাধিকবার এই কেন্দ্রের খাবারে পোকা পাওয়া গিয়েছে। বিক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ অবশ্য এ-ও মেনে নিয়েছেন যে, খাবারে পোকা পড়ার পেছনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরাসরি কোনো গাফিলতি নেই। আসল সমস্যা লুকিয়ে রয়েছে চরম পরিকাঠামোগত অভাবে। এই কেন্দ্রের কর্মী চিন্ময়ী কর্মকার ও সহায়িকা দীপালী পাঠক অসহায়তার কথা স্বীকার করে জানান, তাঁরা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে কাজ করছেন। তাঁদের অভিযোগ, কেন্দ্রের রান্নাঘরটি সম্পূর্ণ অন্ধকার। সেখানে কোনো আলোর ব্যবস্থা বা জানালা পর্যন্ত নেই। প্রতিদিন মোবাইলের আলো জ্বেলে কোনো রকমে রান্নার কাজ সারতে হয়। এর পাশাপাশি, কেন্দ্রের চারপাশে ঘন ঝোপঝাড় এবং পাশেই নদী থাকায় সাপখোপের আতঙ্ক লেগেই থাকে। এই চূড়ান্ত অস্বাস্থ্যকর এবং ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেই প্রতিদিন মা ও শিশুদের পরিষেবা দিতে হচ্ছে তাঁদের। অবিলম্বে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের সংস্কার ও আলোর ব্যবস্থা না করা হলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রশাসনের আধিকারিকদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছে ক্ষুব্ধ জনতা।

সিপিআইএম নেতার স্মরণ সভা

সিপিআইএম নেতার স্মরণ সভা

২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্ণপরিচয় হাতে বিকশিত ভারতের স্বপ্ন, বিদ্যাসাগর জয়ন্তীতে ব্যতিক্রমী উদ্যোগ আণ্ডিরণ

বর্ণপরিচয় হাতে বিকশিত ভারতের স্বপ্ন, বিদ্যাসাগর জয়ন্তীতে ব্যতিক্রমী উদ্যোগ আণ্ডিরণ

২৬ সেপ্টেম্বর, ২০২৬
আশ্রম থেকে গরু চুরি করে পাচার, গ্রেফতার তিন

আশ্রম থেকে গরু চুরি করে পাচার, গ্রেফতার তিন

২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিশুমৃত্যুর অভিযোগ তোলার চাপ, হরিপাল থেকে ধৃত যুবক

শিশুমৃত্যুর অভিযোগ তোলার চাপ, হরিপাল থেকে ধৃত যুবক

২৬ সেপ্টেম্বর, ২০২৬
দীক্ষা দেওয়ার নামে তারাপীঠে তরুণীকে অচৈতন্য করে ‘বিয়ে’, ধৃত অঘোরী তান্ত্রিক

দীক্ষা দেওয়ার নামে তারাপীঠে তরুণীকে অচৈতন্য করে ‘বিয়ে’, ধৃত অঘোরী তান্ত্রিক

২৬ সেপ্টেম্বর, ২০২৬
পাঁচগ্রামের বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

পাঁচগ্রামের বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

২৫ সেপ্টেম্বর, ২০২৬
রামপুরহাট শহরে প্রথমবার PNG গ্যাস পাইপলাইন

রামপুরহাট শহরে প্রথমবার PNG গ্যাস পাইপলাইন

২৫ সেপ্টেম্বর, ২০২৬
পাট হস্তশিল্প এবং তোড়া তৈরি প্রশিক্ষণের মাধ্যমে আদিবাসী মহিলাদের দক্ষতা ও স্বনির্ভরতার সুযোগ

পাট হস্তশিল্প এবং তোড়া তৈরি প্রশিক্ষণের মাধ্যমে আদিবাসী মহিলাদের দক্ষতা ও স্বনির্ভরতার সুযোগ

২৫ সেপ্টেম্বর, ২০২৬
ভুল চিকিৎসায় বধূর মৃত্যু, গ্রেফতার সরকারি হাসপাতালের চিকিৎসক

ভুল চিকিৎসায় বধূর মৃত্যু, গ্রেফতার সরকারি হাসপাতালের চিকিৎসক

২৫ সেপ্টেম্বর, ২০২৬
অচেনা নম্বরের ভিডিও কলে ফাঁদ, ১ লক্ষ ৬১ হাজার টাকা খোয়ালেন যুবক

অচেনা নম্বরের ভিডিও কলে ফাঁদ, ১ লক্ষ ৬১ হাজার টাকা খোয়ালেন যুবক

২৫ সেপ্টেম্বর, ২০২৬
আদালতের গোপন নথি পাচারের অভিযোগ, কোচবিহারে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

আদালতের গোপন নথি পাচারের অভিযোগ, কোচবিহারে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

২৫ সেপ্টেম্বর, ২০২৬