বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

দেগঙ্গায় কিশোরের রহস্যমৃত্যু, গ্রেফতার নিজের গর্ভধারিণী মা

২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় এক ১৩ বছরের কিশোরের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত কিশোরের নাম শুভদীপ পাল। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দেগঙ্গার যাদবপুর গ্রামে। কিশোরের মৃত্যুর ঘটনায় পুলিশ তার নিজের মা স্বাতী পালকে গ্রেফতার করেছে। এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত এবং ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। নিজের সন্তানের মৃত্যুর পিছনে মায়ের কী ভূমিকা ছিল, তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাতে আচমকাই বাড়ি থেকে অত্যন্ত অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় শুভদীপকে। তার ছটফটানি দেখে প্রতিবেশীরাই ছুটে আসেন এবং তড়িঘড়ি তাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করার পর ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রের খবর, কিশোরের শরীরে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা গিয়েছিল, যা মৃত্যুর কারণ নিয়ে গভীর সন্দেহ তৈরি করে। এদিকে ঘটনার পর থেকেই মৃতের মা স্বাতী পালের আচরণে চরম অসঙ্গতি লক্ষ্য করেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়। পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে প্রতিবেশীদের বয়ান ও প্রাথমিক পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশ মৃত কিশোরের মা স্বাতী পালকে রাতেই আটক করে। পরে জিজ্ঞাসাবাদের পর বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করা হয়। প্রতিবেশীদের অভিযোগ, স্বামী বাড়িতে না থাকার সুযোগে স্বাতী পালের বাড়িতে বিভিন্ন ব্যক্তির যাতায়াত ছিল। বাড়িতে মদ্যপানের আসর বসত বলেও অভিযোগ স্থানীয়দের একাংশের। এই সব বিষয় নিয়ে শুভদীপ প্রতিবাদ করত বলে দাবি প্রতিবেশীদের। এমনকী বিষয়গুলি সে বাবাকে জানিয়ে দিতে পারে এমন আশঙ্কা থেকেই মা-ছেলের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত ও অভিযোগের ভিত্তিতে কিশোরের মাকে গ্রেপ্তার করা হয়েছে। নৃশংস ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এলাকার মানুষ।

“প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মৃতদেহ দাহ করব না”– বিস্ফোরক মৃত বিজেপি কর্মীর ছেলে

“প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মৃতদেহ দাহ করব না”– বিস্ফোরক মৃত বিজেপি কর্মীর ছেলে

২৮ সেপ্টেম্বর, ২০২৬
শালবনিতে চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একঝাঁক হাতির মর্মান্তিক মৃত্যু

পাখি বৃদ্ধিতে হ্যাটট্রিক এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস কুলিকের

ভরসন্ধ্যায় বোলপুরে শুটআউট! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন বিজেপির বুথ সভাপতি

বর্ধমানের বুদবুদে কৃষি বিজ্ঞান কেন্দ্রে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

অঙ্গনওয়াড়ির খিচুড়িতে কিলবিলে পোকা, অন্ধকারে রান্না নিয়ে ক্ষোভ

২৭ সেপ্টেম্বর, ২০২৬
সিপিআইএম নেতার স্মরণ সভা

সিপিআইএম নেতার স্মরণ সভা

২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্ণপরিচয় হাতে বিকশিত ভারতের স্বপ্ন, বিদ্যাসাগর জয়ন্তীতে ব্যতিক্রমী উদ্যোগ আণ্ডিরণ

আশ্রম থেকে গরু চুরি করে পাচার, গ্রেফতার তিন

শিশুমৃত্যুর অভিযোগ তোলার চাপ, হরিপাল থেকে ধৃত যুবক

দীক্ষা দেওয়ার নামে তারাপীঠে তরুণীকে অচৈতন্য করে ‘বিয়ে’, ধৃত অঘোরী তান্ত্রিক

এই বিভাগের আরও খবর