বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

মধ্যাহ্নেও কালো দেখি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬
মধ্যাহ্নেও কালো দেখি
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

আমরা যেসকল চরিত্রবান লোকের সংস্পর্শে এসেছি তাঁরা সকলেই আশ্চর্য সহজ ও সরল। যে লোকের মন কুটিল সে কেবল বিপথে বিচরণ করে। যখন কারো মন লাভক্ষতির চিন্তায় বিক্ষিপ্ত থাকে তখন সেই মনে কোন সরলতা থাকে না। ভান করে কেউ সরল হতে পারে না। এ এক স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত গুণ,এ যে ভগবানের দান। মহৎ চরিত্রের মানুষ কৃতিত্ব লাভ করেও,গৌরব অর্জন করেও যেন আরও কোমল ও নম্র হন। আবার কিছু লোক আছে যারা নিজের কৃতিত্ব বড় করে দেখাতে চায়, নিজের গর্বে গৌরবান্বিত হয়ে গর্ব করে। কিন্তু মহৎ যে জন তিনি জানেন যে তাঁর সকল গুণ, কৃতিত্ব ও অক্ষমতা তাঁর সুখদুঃখের মধ্যদিয়ে ভগবান নিজেকেই প্রকাশ করছেন। তিনি একমাত্র এই সত্যই উপলব্ধি করতে চান যে তাঁর জীবনে, সকল চিন্তা ও কর্মে একমাত্র ভগবানের ইচ্ছাই পূর্ণ হচ্ছে। দাম্ভিক বা উদ্ধত হয়ে আমরা সত্য পথে অগ্রসর হতে পারি না।যাঁরা বিনম্র,যাঁদের আত্মনিবেদিত জীবন, তাঁরাই সত্য পথে চলেছেন। জল নীচের জমিতে নেমে এসে সেই মাটিকে রসপুষ্ট ও উর্বর করে। সেইভাবে ভগবান নম্রজনকে নিজ হাতে তুলে নিয়ে সে জীবনকে ফলপ্রসূ করেন। যাঁরা মহান তাঁরা কখনও দাম্ভিক হয়ে অপরের উপর কর্তৃত্ব করেন না। রবীন্দ্রনাথ বলছেন, ক্ষুদ্র স্বার্থ ভুলে, ক্ষুদ্র অহমিকা দূর করে তোমার নিজের অন্তঃকরণকে একবার আনন্দে জাগিয়ে তোলো—তবেই আনন্দরূপে, অমৃতরূপে যিনি চতুর্দিকেই প্রকাশিত, সেই আনন্দময়ের উপাসনা সম্পূর্ণ হবে। আমাদের ছোটো মনের ছোটো ছোটো বিষাদ-অবসাদ-নৈরাশ্য-নিরানন্দ আমাদের অন্ধ করে দেয়। চারিদিকে কেবল ভাঙাচোরা কেবল অসম্পূর্ণতা কেবল অভাব দেখি নিজের কালিমাদ্বারা পরিবেষ্টিত থেকে। অন্ধ যেমন মধ্যাহ্নের আলোকে কালো দেখে আমাদেরও সেই দশা ঘটে।

আরও বোধিবৃক্ষ খবর