বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

মনের সাম্যভাব

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬
মনের সাম্যভাব
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

মানুষের মন থেকে উদ্ভূত দুঃখ -কষ্ট বাহ্য দুঃখ -কষ্ট অপেক্ষা অধিকতর গভীর এবং অধিকতর বেদনাদায়ক। এই জন্যই মনকে সংযত ও নিয়ন্ত্রিত করতে হবে। যদি কোন ব্যক্তির মনের উপর নিয়ন্ত্রণ থাকে তাহলে তার পরিস্থিতির উপর প্রতিক্রিয়া,যার মনের উপর কর্তৃত্ব নেই, তার তুলনায় কমই হবে। সংযমের বিশেষ প্রয়োজন আছে। জগতের সব ধর্মই এই সংযমের শিক্ষা দিয়ে থাকে। কিছুটা আধ্যাত্মিক আকাঙ্খা না থাকলে মনকে সংযত করাও কষ্টকর। আমাদের বহু সমস্যাই উদ্ভূত হয় ক্লান্তি, একঘেয়েমি,চাপ, অপূর্ণ কামনা -বাসনা ইত্যাদি থেকে।এইগুলিই হলো কয়েকটি মৌলিক কারণ যার জন্য মন প্রায়ই তার সাম্যভাব হারিয়ে ফেলে। যদিও অনেক ক্ষেত্রে বাহ্য কোন বিশেষ কারণ থাকে না। আপনি হয়তো ভোরবেলা খুবই উৎসাহিত ও আনন্দিত হয়েই ঘুম থেকে উঠলেন। তারপর হয়তো কোন ব্যক্তি আপনাকে কোন কারণে পীড়াদায়ক কোনও কথা বললেন এবং তারপর থেকে আপনি হয়তো সারাদিনই মনমরা হয়ে কাটালেন, আর যদি আপনি খুব স্পর্শকাতর হন তাহলে হয়তো সারাদিনই কেঁদে কেঁদে কাটিয়ে দিলেন। কিন্তু কেন আপনি আপনার সমস্ত সুখ-দুঃখকে অপরের হাতে সমর্পণ করতে যাবেন? জীবনে এমন বহু পরিস্থিতিতেই আমাদের পড়তে হবে। সেই পরিস্থিতিতে ধীরস্থির ভাবেই মনের সাম্য অবস্থাকে বজায় রাখতে চেষ্টা করতে হবে। মনের সমত্ব বা সাম্য ভাব হারালে চলবে না। এটাই হলো জীবনের আদর্শ অবস্থা। কিন্তু অধিকাংশ মানুষ মনের সাম্যভাবকে হারিয়ে ফেলে এবং এই সাম্যভাবে ফিরে আসতে তার বহু সময় লাগে। কিন্তু সব মানুষই কিছু পরিমাণে মনের চঞ্চলতা এবং আবেগকে সংযত করতে পারে। যদি আমরা ভালো মানসিক মেজাজে থাকি, তাহলে মন্দ অভিজ্ঞতা হলেও আমাদের ভালই মনে হয়। আবার যদি আমাদের মেজাজ খারাপ থাকে, তাহলে কোন ভালো অভিজ্ঞতাকেও মন্দ বলেই অনুভব হয়। শিশুদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে, যদি কোন শিশু খোশমেজাজে থাকে তাহলে তখন তাকে একটি চড় মারলেও সে হাসতেই থাকে। আর তার মেজাজ যদি খারাপ থাকে, তাহলে তখন তারসঙ্গে ভালোভাবে কথা বললেও সে কাঁদতে থাকে। তাই কোন ব্যক্তির অধিকাংশ সুখ দুঃখই তার মানসিক মেজাজের উপর নির্ভর করে। আমরা যদি একটা পূর্ণ জীবনযাত্রা নির্বাহ করতে চাই, তাহলে আমাদের সর্বক্ষেত্রে ভালো পরিস্থিতি থাকবে, তা প্রত্যাশা করতে পারি না। কারণ প্রকৃতির ব্যবস্থার মধ্যে এটি আছে যে আমাদের কিছুটা ভালো এবং কিছুটা মন্দ এই উভয়কে গ্রহণ করতে হবে।

আরও বোধিবৃক্ষ খবর