বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

বর্ষার অপেক্ষায় বঙ্গবাসী

প্রকাশিত: ১৯ মে, ২০২৬
বর্ষার অপেক্ষায় বঙ্গবাসী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে বেশ চড়া গরমে নাভিশ্বাস সাধারণ মানুষের। বিভিন্ন
জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টিও চলছে। কিন্তু গরমের হাত থেকে নিস্তার নেই। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত কালিম্পং জেলার ঝালংয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০০ মিমি বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় এইসময়ে ১০০ মিমির বেশি থেকে ৫০ মিমি পর্যন্ত বৃষ্টি হয়েছে। আপাতত এই পরিস্থিতিই চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 
বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করার ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি আছে। এদিকে বঙ্গোপসাগর, আরব সাগর, আন্দামান সাগর ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি বজায় রয়েছে। তবে পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে তার ইঙ্গিত পেতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের আধিকারিকরা।

দক্ষিণবঙ্গে গরম অনেকটা বাড়লেও এখনো কোথাও তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হওয়ার কথা জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও পশ্চিমাঞ্চলসহ কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে বা তার কাছকাছি চলে এসেছে। সোমবার দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল পশ্চিম বর্ধমানের পানাগড়ে (৪৩.৪ ডিগ্রি)। 
কলকাতার কাছাকাছি বারাকপুরে ও পশ্চিম। মেদিনীপুরের কলাইকুন্ডায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি। বাঁকুড়ায় ৪১.৩ ডিগ্রি। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, দক্ষিণবঙ্গে এখন সাধারণভাবে সর্বোচ্চ তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক রয়েছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আপাতত এরকম থাকবে। মাঝে মাঝে কোথাও কোথাও। ঝড়বৃষ্টি হচ্ছে। তাই তাপমাত্রা আর খুব বেশি বাড়বে বলে মনে হয় না। 
তবে কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রার সামান্য বেড়ে গিয়ে হয় ৩৫.৯ ডিগ্রি। এটা স্বাভাবিকের চেয়ে মাত্র ০.১ ডিগ্রি বেশি। দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (২৯ ডিগ্রি) স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি ছিল।

আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে কলকাতাসহ বিভিন্ন উপকূল লাগোয়া এলাকায় ভ্যাপসা অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। কলকাতায় এদিন সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতির জেলারা কোনো কোনো জায়গায় শক্তিশালী বজ্রমেঘের সঞ্চার হয়।

আরও রাজ্য খবর