বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলিতে মেতে উঠলেন মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬
সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলিতে মেতে উঠলেন মুখ্যমন্ত্রী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দীপাবলির পুণ্যলগ্নে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে সময় কাটালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৭৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্পে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পাশাপাশি জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেন তিনি। এ রাজ্যে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী সীমান্তে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোর উৎসব উদ্‌যাপন করলেন। এরপর স্থানীয় হিঙ্গলগঞ্জ থানার কালীপুজোরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ দিনের সফর থেকে বিএসএফ এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় সাধনের ওপর বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়ে তিনি সাফ জানান, পশ্চিমবঙ্গে কোনও অনুপ্রবেশকারীর জায়গা নেই। ইছামতি নদীতে বিএসএফের স্পিডবোটে চেপে সীমান্ত এলাকা পরিদর্শন করার পর তিনি মন্তব্য করেন, ‘‘বাংলাদেশিরা ওত পেতে আছে। ফাঁকা পেলেই ভারতে হু-হু করে ঢুকে পড়বে।’’ সীমান্তে নজরদারি আরও জোরদার করার বার্তাও উঠে আসে তাঁর কথায়।

এদিন বেশ খানিকক্ষণ পুলিশ এবং প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখান থেকে বেরিয়ে লালকৃষ্ণ আডবাণীকে তাঁর ১০০তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘‘আমি তাঁর কাছে চিরকৃতজ্ঞ। তিনি আমাকে খুব ভালবাসতেন। আমি অন্য দলের সাংসদ ছিলাম। তার পরেও আমার সঙ্গে সংসদে দেখা হলে জিজ্ঞাসা করতেন, ‘নন্দীগ্রাম ক্যায়সা হ্যায়?’ আমি বলতাম, ‘আচ্ছা হ্যায়’। সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের ভূয়সী প্রশংসা করে জানান, উৎসবেও তাঁরা বাড়িঘর ছেড়ে ডিউটি করেন। যাতে আমি-আপনি, সকল সাধারণ মানুষ সুরক্ষিত থাকেন। তাঁদের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে যাওয়াটা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে।