বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

১০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল পাচ্ছে গোবরডাঙা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬
১০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল পাচ্ছে গোবরডাঙা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, গোবরডাঙা: গোবরডাঙাবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবি অবশেষে মান্যতা পেল। বন্ধ পড়ে থাকা গোবরডাঙা হাসপাতালকে ১০০ শয্যার একটি পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাত্র ৩০ শয্যার এই পুরনো হাসপাতালটি নতুন রূপে চালুর খবরে খুশির হাওয়া গোটা এলাকায়।

শুক্রবার উত্তর ২৪ পরগনার মছলন্দপুর ত্রিমূর্তি আয়োজিত একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই ‘বিশেষ’ ঘোষণাটি করেন মুখ্যমন্ত্রী। এদিন উৎসবের মঞ্চ থেকেই তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে জানান, এলাকার মানুষের এই দাবিকে রাজ্য সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, আগামী চার মাসের মধ্যেই এই হাসপাতালকে সম্পূর্ণ নতুন ও আধুনিক রূপ দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে গোবরডাঙার এই হাসপাতালটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে সামান্য চিকিৎসার জন্যও এলাকার সাধারণ মানুষকে ছুটে যেতে হতো দূর-দূরান্তে। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে ক্ষোভও জমছিল। আগে এখানে মাত্র ৩০টি শয্যা বা বেডের ব্যবস্থা ছিল, যা প্রয়োজনের তুলনায় ছিল অত্যন্ত কম। মুখ্যমন্ত্রীর নতুন এই ঘোষণার পর হাসপাতালটি ১০০ বেডের হতে চলেছে, যেখানে আধুনিক চিকিৎসার সব রকম সুযোগ-সুবিধা মিলবে।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তার সরকার দায়বদ্ধ। চার মাসের মধ্যে কাজ শেষ করার যে সময়সীমা তিনি বেঁধে দিয়েছেন, তা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে তৎপর হবে প্রশাসন। গোবরডাঙা ও সংলগ্ন এলাকার কয়েক হাজার মানুষ এই নতুন পূর্ণাঙ্গ হাসপাতালের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এলাকার আপামর জনসাধারণ। হাসপাতালটি দ্রুত চালু হলে এলাকার স্বাস্থ্য ব্যবস্থার ভোল বদলে যাবে বলে মনে করছেন স্থানীয় নেতৃত্ব।