বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

নিয়ম ভেঙে সিভিক নিয়োগ, নবান্নে শুরু বড়সড় তদন্ত

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬
নিয়ম ভেঙে সিভিক নিয়োগ, নবান্নে শুরু বড়সড় তদন্ত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে পালাবদলের পর এ বার পূর্বতন সরকারের আমলের একাধিক নিয়োগ নিয়ে নড়েচড়ে বসল বর্তমান প্রশাসন। অভিযোগ উঠেছে, নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পরেও নিয়ম ভেঙে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করেছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধুমাত্র কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের জন্যই নেওয়া হয়েছিল প্রায় ১৫০ জন ছেলেমেয়েকে। গোটা বিষয়টি নিয়ে এ বার জোরকদমে অনুসন্ধান শুরু করেছে নবান্ন।

নবান্ন সূত্রে খবর, এই নিয়োগের ক্ষেত্রে কোনো সরকারি নিয়মই মানা হয়নি। নিয়োগের আগে কোনো বিজ্ঞাপন পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ। সম্পূর্ণ বেআইনি ভাবে এবং গোপনে এই প্রক্রিয়া চালানো হয়েছিল। জানা গিয়েছে, কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের সুপারিশেই ওই দেড়শো জন চাকরি পেয়েছিলেন।

প্রশাসনিক মহলের একাংশের দাবি, গোটা বিষয়টি তৎকালীন শীর্ষ নেতৃত্ব বা কালীঘাটের অজানা ছিল না। সব জেনেশুনেই নিয়মবহির্ভূত ভাবে এই নিয়োগে সায় দেওয়া হয়েছিল। সরকারি নির্দেশিকা অমান্য করে কী ভাবে এত জনকে কাজে নেওয়া হল, তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠছে।

বর্তমান সরকারের নির্দেশে নবান্নের শীর্ষ কর্তারা এই ঘটনার গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে ঠিক কারা ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে যে, প্রাক্তন ওই পুলিশ অফিসারের সুপারিশ ছাড়াও আর কার কার হাত ছিল এই ঘটনায়। দোষীদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

আরও রাজ্য খবর