বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

গেরুয়া ঝড়ে কুপোকাত মমতা

প্রকাশিত: ৮ মে, ২০২৬
গেরুয়া ঝড়ে কুপোকাত মমতা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতাঃ গোটা বাংলায় গেরুয়া ঝড়৷ অঙ্গ কলিঙ্গের পর বঙ্গ জয় করল বিজেপি। বিজেপির বিপুল জয়ে বাজিমাত করেছেন বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরপর দু’বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন তিনি। আগের বার নন্দীগ্রামের তুলনায় এ বার ভবানীপুরে শুভেন্দুর জয়ের ব্যবধান আরও বেশি— ১৫ হাজার ১০৫। 

রাজ্যে ২৯৩টি কেন্দ্রের ভোট-গণনা হয়েছে। তাতে ২০৭টি আসনে জয়ী বিজেপি। তৃণমূল কংগ্রেসের দখলে যাচ্ছে ৮০টি আসন। কংগ্রেস দু’টি এবং সিপিএম একটি আসনে জয়ী হয়ে শূন্যের গেরো কাটিয়েছে। ভাঙড় আসন ধরে রেখেছেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের আইএসএফ নওসাদ সিদ্দিকী। রেজিনগরের পাশাপাশি নওদা, জোড়া কেন্দ্র থেকে জিতে এসেছেন আম জনতা উন্নয়ন পার্টি গড়া হুমায়ুন কবীর।
সোমবার সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদি লেখেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরকাল মনে থাকবে। জনগণের শক্তি জয়ী হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে প্রণাম জানাই। তিনি আরও লেখেন, জনগণ বিজেপিকে একটি দুর্দান্ত ম্যান্ডেট দিয়েছে। আমি তাঁদের আশ্বস্ত করছি যে আমাদের পার্টি পশ্চিমবঙ্গের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল শ্রেণির জন্য সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করবে।
পরে বিজেপি-র সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে পশ্চিমবঙ্গে দলের ঐতিহাসিক সাফল্যের পর একদিকে মৃদু সমঝোতার সুর, অন্যদিকে দৃঢ় বার্তাও তুলে ধরেন৷ প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসা দরকার। আজ যখন বিজেপি জয়ী হয়েছে, তখন বদলা নয়, বদলের কথা বলতে হবে। ভয় নয়, ভবিষ্যতের কথা বলতে হবে। আসুন, এই অন্তহীন হিংসার চক্রের অবসান ঘটাই। এই ফলাফলকে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ পরিবর্তন দেখেছে এবং এখন ভয়মুক্ত। আজকের বাংলা ভয়মুক্ত, পরিবর্তনের সাক্ষী। তিনি বলেন, এই ফল রাজ্যের রাজনৈতিক পরিবেশে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, বঙ্গজয়ের আশায় প্রচারে এসে প্রধানমন্ত্রীকে বারবার বলতে শোনা গিয়েছে ‘ডবল ইঞ্জিন’ সরকার প্রতিষ্ঠার কথা। এবার সেই স্বপ্নপূরণের লক্ষ্যে প্রথমবার বিজেপির হাতে ক্ষমতা তুলে দিয়েছেন বাংলার মানুষ। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা অবশ্য এই পরাজয় মানতে চাইছেন না। রাজ্যে ২০১১ সালে শেষ বার পরিবর্তনের সময়ে ফল ঘোষণার দিন দুপুরের মধ্যে রাজভবনে গিয়ে ইস্তফা দিয়েছিলেন সেই সময়ের  মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা মঙ্গলবার দুপুর পর্যন্ত পদত্যাগ করেননি।