এবার বাংলাতেও মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র সরকার ২০১৮ সালে দেশবাসীর কথা মাথায় রেখে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিল। কিন্তু রাজ্যে এতদিন তৃণমূল সরকার বিরোধিতা করায় তা কার্যকর হয়নি। তবে রাজ্যের তরফে চালু করা হয়েছিল স্বাস্থ্যসাথী। কিন্তু কোন প্রকল্প ভালো তা নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। এখন বাংলায় পালাবদল ঘটেছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। ফলে এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে রাজ্যের বাসিন্দাদের আর অসুবিধা হবে না।
চলুন এখন জেনে নেওয়া যাক, এই প্রকল্পের জন্য আবেদনের পদ্ধতি, কারা এর সুবিধা পাবেন এবং কোন কোন ক্ষেত্রে মিলবে সুবিধা।
কারা আবেদন করতে পারবেন -
১. ভূমিহীন এবং দিনমজুর পরিবার
২. তফশিলি জাতি ও উপজাতি পরিবার
৩. কাঁচা ও এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার
৪. পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত কোনও উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই এমন
৫. ৭০ উর্ধ্ব সকলে আয় নির্বিশেষে
এই প্রকল্পে
১. যোগ্য পরিবারকে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা
২. কার্ডের তালিকাভু্ক্ত হাসপাতালে ভর্তির জন্য নগদের প্রয়োজন নেই, অর্থাৎ ক্যাশলেস চিকিৎসা
৩. চিকিৎসা, পরীক্ষা, অপারেশন ও ওষুধের খরচ
৪. ভর্তি হওয়ার আগের ৩ দিন থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচ দেওয়া হবে।
কবে কার্যকর হবে এই প্রকল্প এখন সেদিকেই তাকিয়ে রাজ্য।

