বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
খেলা

আফগানিস্তান সিরিজে ফের ব্রাত্যই রয়ে গেলেন মহম্মদ শামি

প্রকাশিত: ২০ মে, ২০২৬
আফগানিস্তান সিরিজে ফের ব্রাত্যই রয়ে গেলেন মহম্মদ শামি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং একমাত্র টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ঘোষিত এই স্কোয়াডে একঝাঁক নতুন ও তরুণ মুখ সুযোগ পেয়েছেন। তবে ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে অভিজ্ঞ পেসার মহম্মদ শামির অনুপস্থিতি। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আইপিএল—সব মঞ্চেই বল হাতে আগুন ঝরানোর পরও বাংলার এই তারকা পেসারকে আবারও জাতীয় দলে ব্রাত্যই রেখে দিলেন নির্বাচকরা।

এই দলে সুযোগ পেলেন একাধিক নতুন মুখ। বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি ভবিষ্যৎ পরিকল্পনার দিকে নজর রেখে দল গঠন করেছে বলে দাবি করা হচ্ছে। জশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার মতো তারকা ক্রিকেটারদের এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের পরিবর্তে প্রিন্স যাদব, গুরনুর ব্রার এবং হর্ষ দুবের মতো ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া তরুণ প্রতিভাদের প্রথমবারের মতো জাতীয় দলে ডেকে নেওয়া হয়েছে। লোকেশ রাহুলকে টেস্ট দলের নতুন সহ-অধিনায়ক করা হয়েছে।
কিন্তু কেন বাদ পড়লেন শামি? তা নিয়ে স্পষ্ট করলেন প্রধান নির্বাচক অজিত আগারকার। ঘরোয়া মরশুমে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে অসাধারণ পারফর্ম করা এবং আইপিএল ২০২৬-এ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে ১২ ম্যাচে ১০টি উইকেট নেওয়ার পরও শামির সুযোগ না পাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে মুখ খুলেছেন প্রধান নির্বাচক আগরকর। তিনি জানান, আমরা যে তথ্য পেয়েছি, সেই অনুযায়ী শামি এই মুহূর্তে কেবল টি-২০ ক্রিকেটের জন্যই সম্পূর্ণ ফিট। তাই ওয়ানডে বা টেস্টের দীর্ঘ ফরম্যাটের জন্য তাঁর নাম বিবেচনা করা হয়নি। 
এছাড়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তরুণ পেসারদের একটি শক্তিশালী ব্যাকআপ গ্রুপ তৈরি করাই এখন নির্বাচকদের প্রধান লক্ষ্য। তবে এই সিদ্ধান্তে বিতর্ক ও ক্ষোভের আগুন বাংলা ক্রিকেট মহলে। কারণ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর থেকে শামিকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। শামির এই ধারাবাহিক অবহেলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার কোচ লক্ষ্মী রতন শুক্লা। তাঁর মতে, ঘরোয়া ক্রিকেটে এত কঠোর পরিশ্রম ও ভালো পারফর্ম করার পরও শামির সঙ্গে নির্বাচকদের এমন আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। শামি নিজেও অতীতে নির্বাচকদের ফিটনেস সংক্রান্ত যুক্তির বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন।নতুন লড়াইয়ের অপেক্ষায় বাংলার স্পিডস্টারনির্বাচকদের সিদ্ধান্তে ব্রাত্য থাকলেও ভেঙে পড়েননি ৩৫ বছর বয়সী এই পেসার। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের মঞ্চে নিয়মিত নিজের চেনা ছন্দে বল করে যাচ্ছেন তিনি। 
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, শামি যেভাবে নিজের ফিটনেস ধরে রেখে মাঠে সুইং ও গতির ঝড় তুলছেন, তাতে খুব শীঘ্রই নির্বাচকদের বাধ্য করবেন তাঁর নাম পুনর্বিবেচনা করতে। আফগানিস্তান সিরিজে সুযোগ না পেলেও, ভারতীয় ক্রিকেটে শামির অভিজ্ঞতা যে এখনও ফুরিয়ে যায়নি, তা প্রমাণ করতে মরিয়া বাংলার এই তারকা।

আরও খেলার খবর