বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ ছাত্রীরা, ভূতের আতঙ্ক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ ছাত্রীরা, ভূতের আতঙ্ক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: ভর দুপুরে ক্লাস চলাকালীন হঠাৎই একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল সন্দেশখালির ফুলমণি আদর্শ বিদ্যামন্দিরে। শুক্রবার নবম শ্রেণির প্রায় ৩০ থেকে ৩৫ জন ছাত্রী আচমকাই শ্বাসকষ্ট, হাত-পায়ে টান ধরা এবং চরম শারীরিক অস্বস্তি অনুভব করতে শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ তৈরি হয়েছে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ক্লাস চলাকালীন প্রথমে দু-একজন ছাত্রী বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা জানায়। কিছু বুঝে ওঠার আগেই ক্লাসের অন্যান্য ছাত্রীদের মধ্যেও একই উপসর্গ দেখা দিতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি সমস্ত ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় সন্দেশখালি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সকলেই চিকিৎসাধীন রয়েছেন।
হঠাৎ কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে স্থানীয় সূত্রে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, যে শ্রেণিকক্ষে এই ঘটনাটি ঘটেছে, সেখানে বছর কয়েক আগে এক ছাত্রী আত্মহত্যা করেছিল। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, সেই ভিডিও দেখার পর থেকেই ছাত্রীদের মনে গভীর ভয় ও মানসিক চাপ দানা বেঁধেছিল। ক্লাস চলাকালীন কোনোভাবে সেই ভীতিই ডার্ক সাইকোলজিক্যাল প্রভাবে ‘মাস হিস্টিরিয়া’ বা গণ-অসুস্থতার রূপ নেয়।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে তৎপর হয়েছে প্রশাসন। ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ইতিমধ্যেই ওই স্কুলে মনোরোগ বিশেষজ্ঞ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলের বাকি পড়ুয়াদের মন থেকে ভয় কাটাতে বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও খবর