বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

ফোনেই মিলবে সমাধান, আবর্জনা নিতে বাড়ির দুয়ারে পৌঁছবে পৌরসভার গাড়ি - নজির জঙ্গিপুরে।

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফোনেই মিলবে সমাধান, আবর্জনা নিতে বাড়ির দুয়ারে পৌঁছবে পৌরসভার গাড়ি - নজির জঙ্গিপুরে।
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ- শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ জঙ্গিপুর পৌরসভার। এবার থেকে বাড়ির সামনে আবর্জনা জমে থাকলেই ফোন করলেই হবে। সঙ্গে সঙ্গে আপনার দরজায় পৌঁছে যাবে পৌরসভার বিশেষ মোবাইল ভ্যান।

রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর - দুই পারের বাসিন্দাদের কথা মাথায় রেখেই এই ভ্রাম্যমাণ পরিষেবা চালু করল পৌরসভা। পৌরসভার দাবি, জঙ্গিপুর শহরে এই প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হল।

অনেক সময় ২৪ ঘণ্টার মধ্যে সাফাইকর্মীরা কোনও এলাকায় পৌঁছতে পারেন না। তখন বাড়ির সামনে বা রাস্তার ধারে আবর্জনা জমে থাকে। এই সমস্যা মেটাতেই চালু হলো 'কল করলেই ভ্যান' পরিষেবা। ভ্যানের গায়ে লেখা থাকা মোবাইল নম্বরে ফোন করলেই পৌরকর্মীরা দ্রুত সেই এলাকায় পৌঁছে নোংরা তুলে নিয়ে যাবেন।

এ প্রসঙ্গে উপ-পৌরপিতা জহিদুর রহমান জানান, নতুন বোর্ড শহরবাসীকে আরও উন্নত পরিষেবা দিতে বদ্ধপরিকর। আবর্জনা সংগ্রহের এই মোবাইল ভ্যান তারই একটি অংশ। এছাড়াও নেতাজি সুভাষ দ্বীপকে আরও উন্নত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পৌরসভার।

পৌরপিতা সন্তোষ চৌধুরী বলেন, "আমাদের লক্ষ্য একটাই, মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া। শহরকে পরিষ্কার রাখতে আমরা একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছি।"

পৌরসভার এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।

আরও খবর