বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

জাগে পানকৌড়ি পত্রিকার বার্ষিক পত্রিকা প্রকাশ অনুষ্ঠান

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাগে পানকৌড়ি পত্রিকার বার্ষিক পত্রিকা প্রকাশ অনুষ্ঠান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ গত ২৭ সেপ্টেম্বর জলায় জাগে পানকৌড়ি পত্রিকার বার্ষিক পত্রিকা প্রকাশ অনুষ্ঠান হল। এই উপলক্ষে আবৃত্তি ও অংকন প্রতিযোগিতার আয়োজনে  বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয় জলপাইগুড়ির স্টুডেন্টস হেল্থ হোমে। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের  স্থানাধিকারী প্রতিযোগীরা আবৃত্তি পরিবেশন করে। প্রদর্শিত হয় অঙ্কন প্রতিযোগীদের বিভিন্ন বিভাগের আঁকা ছবি।

অনুষ্ঠানে বিদ্যাসাগরের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে তাঁর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জলন এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন সাহিত্যিক জগদীশ আসোয়ার ,ডক্টর দীপক রায়, হলদিবাড়ি পৌরসভার পক্ষ থেকে অঙ্কন সেন। সভাপতিত্ব করেন প্রাবন্ধিক রণজিত মিত্র। শিশু সাহিত্যে বিদ্যাসাগরের অবদান নিয়ে আলোচনা হয়। এবারের পত্রিকায় জলপাইগুড়ির ভৌগোলিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর মোট ২৪ জনের গল্প প্রবন্ধ স্থান পেয়েছে। জলপাইগুড়ির ইতিহাস গল্পের আকারে ছোটদের মধ্যে প্রচারিত হওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। অজিতাভ, আগ্নিক, স্নিগ্ধদীপ শিশু কিশোরদের নিয়ে পানকৌড়ির সদস্যরা পরিবেশন করেন কবি সুকান্তের কথায় গানে গীতি আলেখ্য," আহ্বান"। নৃত্য পরিবেশন করেন হাকিমপাড়া ভ্রমর নাট্য সংস্থার শিশু শিল্পীরা। নিবেদিতা রায়ের  মনোগ্রাহী আবৃত্তি সকলের নজর কাড়ে। এছাড়া গানে, কবিতায় ,অনুগল্পে ছিলেন অমৃতা রায়, টাপু দেব ও মনোমিতা চক্রবর্তী ।  সঞ্চালনায় শাশ্বতী ভৌমিক এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংস্থার পত্রিকা সম্পাদক রুমি নাহা মজুমদার। উপস্থিত ছিলেন উমেশ শর্মা, সপ্তাশ্ম ভৌমিক, অমিতাভ গোস্বামী, বেলা দে, রাজর্ষি দত্ত গৌতম চক্রবর্তী , শাঁওলী দে দেবদত্তা বিশ্বাস এবং অন্যান্য সাহিত্যিকেরা।

আরও খবর