বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ভিসা ও গ্রিন কার্ডে সহায়তা বন্ধ করল আইবিএম

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬
ভিসা ও গ্রিন কার্ডে সহায়তা বন্ধ করল আইবিএম
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীদের মাথায় বাজ! এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ডের জন্য আর্থিক সহায়তা ও স্পনসরশিপ দেওয়া বন্ধ করল বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা আইবিএম। সংস্থার আমেরিকার কনসালটিং বিভাগে কর্মরত ভিনদেশি কর্মীদের ক্ষেত্রেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু সহায়তা বন্ধই নয়, সংশ্লিষ্ট কর্মীদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে কিংবা চাকরি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রযুক্তি জায়েন্টের এই আকস্মিক ঘোষণায় রাতারাতি বিপাকে পড়েছেন কয়েক হাজার কর্মী।

আইবিএমের এই সিদ্ধান্তের পর প্রবল উদ্বেগ ছড়িয়েছে আমেরিকার অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ভারতীয়-সহ ভিনদেশের কর্মীদের মধ্যেও। তাঁদের আশঙ্কা, আইবিএমের পথ অনুসরণ করে আমেরিকার বাকি সংস্থাগুলিও একইভাবে মার্কিন ভিসা ও গ্রিন কার্ড সংক্রান্ত আর্থিক সাহায্য বন্ধ করে দিতে পারে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের দেশে কর্মরত হাজার হাজার ভারতীয় এবং নতুন চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল।

তবে এই সঙ্কটের আবহে বিকল্প সম্ভাবনার কথাও উঠে আসছে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, আমেরিকার দরজা বন্ধ হলে সংশ্লিষ্ট কর্মীদের জন্য পরবর্তী প্রধান গন্তব্য হয়ে উঠতে পারে ভারতই। সংবাদ সংস্থা ‘রেস্ট অব ওয়ার্ল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, আইবিএমের নিজস্ব কেরিয়ার পোর্টালের তথ্য বলছে, আমেরিকার বাইরে সংস্থার কনসালট্যান্ট বিভাগে বর্তমানে মোট ১ হাজার ২৭৮টি শূন্যপদ রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, এর মধ্যে ১ হাজার ১২৫টি পদই রয়েছে ভারতে। তুলনায় সিঙ্গাপুরে মাত্র ২৩টি এবং ব্রিটেনে ১৮টি শূন্যপদ রয়েছে। ফলে আমেরিকা ছাড়তে বাধ্য হলে বহু কর্মীকেই হয়তো এ দেশে ফিরে কাজের সুযোগ খুঁজতে হবে।

আরও হট টপিক