বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

হিলি গ্রাম পঞ্চায়েতে রাতের অন্ধকারে ইস্তফা প্রধান, উপপ্রধানের

হিলি গ্রাম পঞ্চায়েতে রাতের অন্ধকারে ইস্তফা প্রধান, উপপ্রধানের

২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: বুধবার সন্ধ্যায় হিলি ব্লকের বিডিওর কাছে আচমকাই ইস্তফা দিলেন ১ নম্বর হিলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ দাস এবং উপপ্রধান উমা খটিক। এদিন রাতে সংবাদমাধ্যমের নজর এড়িয়ে অত্যন্ত চুপিসারে ব্লক অফিসে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যান তাঁরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনার কথা জানাজানি হতেই গোটা এলাকায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। প্রধান ও উপপ্রধানের এই জোড়া পদত্যাগের ফলে হিলি ব্লকের তৃণমূল পরিচালিত হিলি গ্রাম পঞ্চায়েতের বোর্ড কার্যত ভেঙে গেল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই হিলি গ্রাম পঞ্চায়েতের অন্দরে শাসকদলের অন্দরেই টানাপোড়েন চলছিল। দলের একাংশের সঙ্গে প্রধান ও উপপ্রধানের দূরত্ব তৈরি হয়েছিল বলে খবর। তবে বুধবার রাতে এভাবে হুট করে দু'জনে একসঙ্গে ইস্তফা দেবেন, তা অনেকেই আন্দাজ করতে পারেননি। প্রধান বিশ্বজিৎ দাস ও উপপ্রধান উমা খটিকের ইস্তফার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দলের অভ্যন্তরীণ কোন্দল নাকি অন্য কোনও ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিরোধী দলগুলি অবশ্য এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলেই কটাক্ষ করতে ছাড়েনি। পঞ্চায়েত বোর্ড ভেঙে যাওয়ায় এখন হিলি গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজ কীভাবে চলবে, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। বিডিও দফতর সূত্রে জানা গিয়েছে, আইন অনুযায়ী পদত্যাগপত্র খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। পরিস্থিতি সামাল দিতে দলের শীর্ষ নেতৃত্ব হস্তক্ষোপ করছে বলে খবর। রাজনৈতিক মহলের মতে, হিলি গ্রাম পঞ্চায়েতের রাশ নিজেদের হাতে রাখতে শাসকদলকে এখন দ্রুত নতুন রণকৌশল তৈরি করতে হবে।

সালিশি সভায় মামার মারে মৃত্যু ভাগ্নের!

সালিশি সভায় মামার মারে মৃত্যু ভাগ্নের!

২৫ জুন, ২০২৬
পৌরপিতার পর এবার গণইস্তফা! মুর্শিদাবাদ পৌরসভায় চরম রাজনৈতিক সংকট

পৌরপিতার পর এবার গণইস্তফা! মুর্শিদাবাদ পৌরসভায় চরম রাজনৈতিক সংকট

২৫ জুন, ২০২৬
রামপুরহাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির ইস্তফা 

রামপুরহাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির ইস্তফা 

২৫ জুন, ২০২৬
বাবর আলী হত্যা মামলায় বড় রায়! দুই অভিযুক্তের যাবজ্জীবন

বাবর আলী হত্যা মামলায় বড় রায়! দুই অভিযুক্তের যাবজ্জীবন

২৫ জুন, ২০২৬
তৃণমূলের সহ-সভাপতিকে চড়, ছোড়া হলো ডিম! 

তৃণমূলের সহ-সভাপতিকে চড়, ছোড়া হলো ডিম! 

২৫ জুন, ২০২৬
এসি চুরির চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

এসি চুরির চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

২৫ জুন, ২০২৬
শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

২৫ জুন, ২০২৬
কুনকি হাতির হানায় মৃত্যু রেল কর্মীর

কুনকি হাতির হানায় মৃত্যু রেল কর্মীর

২৫ জুন, ২০২৬
পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে নাবালিকাকে লাঞ্ছনার অভিযোগ

পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে নাবালিকাকে লাঞ্ছনার অভিযোগ

২৫ জুন, ২০২৬
শিলিগুড়িতে স্বামীর রহস্যমৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

শিলিগুড়িতে স্বামীর রহস্যমৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

২৫ জুন, ২০২৬
শিলিগুড়িতে বেআইনি বালি-পাথর পাচার রুখল পুলিশ

শিলিগুড়িতে বেআইনি বালি-পাথর পাচার রুখল পুলিশ

২৫ জুন, ২০২৬