বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

"মসজিদে নামাজ পড়ুন, তারপর উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দিন” — মলয় মহাজনের মন্তব্যে শোরগোল

"মসজিদে নামাজ পড়ুন, তারপর উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দিন” — মলয় মহাজনের মন্তব্যে শোরগোল

২৪ জুন, ২০২৬

রিচা দত্ত, মুর্শিদাবাদ: ধর্ম ও রাজনীতিকে আলাদা রাখার বার্তা দিয়ে এবার নতুন বিতর্ক উসকে দিলেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন। মুর্শিদাবাদের রেজিনগরে যাওয়ার পথে চায়ের আড্ডায় তিনি বললেন, “আপনারা মসজিদে নামাজ পড়ুন, নিজের ধর্ম পালন করুন, তারপর উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিন।” বুধবার রেজিনগরে যাওয়ার পথে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মলয় মহাজন। চায়ের আড্ডায় বসে এলাকার উন্নয়ন ও রাজনীতি নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়াই বিজেপির লক্ষ্য। স্থানীয় বিধায়কের কাজ ও এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন। জনগণকে উন্নয়নের ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, ধর্মীয় স্থাপনা নিয়ে বিজেপির কোনও আপত্তি নেই। ধর্ম ও রাজনীতিকে আলাদা রেখে কর্মসংস্থান, শিক্ষা ও পরিকাঠামোয় জোর দিতে হবে। এরপরই আসে তাঁর সেই মন্তব্য, “মসজিদে নামাজ পড়ুন, তারপর বিজেপিকে ভোট দিন।” এদিনের আনুষ্ঠানিক আড্ডায় উপস্থিত যুবকদের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করেন তিনি। তাঁর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও অন্য কোনও রাজনৈতিক দলের তরফে এখনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি। বিজেপি নেতার এই মন্তব্যকে কেউ বলছেন ‘উন্নয়নের রাজনীতি’, আবার কেউ দেখছেন ভোটের নতুন কৌশল। তবে মসজিদ ও নামাজ প্রসঙ্গ টেনে ভোট চাওয়ায় বিতর্ক যে বাড়বে, তা বলাই বাহুল্য।

ত্রাণ কেলেঙ্কারিতে ফের নাম জড়াল প্রাক্তন বিধায়কদের! উদ্ধার রাশি রাশি মাল

ত্রাণ কেলেঙ্কারিতে ফের নাম জড়াল প্রাক্তন বিধায়কদের! উদ্ধার রাশি রাশি মাল

২৪ জুন, ২০২৬
তালা ঝুলল নারায়ণপুর পঞ্চায়েতে! ১০ দফা দাবি নিয়ে রাস্তায় প্রবীণরা

তালা ঝুলল নারায়ণপুর পঞ্চায়েতে! ১০ দফা দাবি নিয়ে রাস্তায় প্রবীণরা

২৪ জুন, ২০২৬
মুর্শিদাবাদ মেডিক্যালের খাবার নিয়ে নয়া রিপোর্ট, পরিদর্শনে মলয় মহাজন

মুর্শিদাবাদ মেডিক্যালের খাবার নিয়ে নয়া রিপোর্ট, পরিদর্শনে মলয় মহাজন

২৪ জুন, ২০২৬
সামশেরগঞ্জে ভুয়ো আধার তৈরী কেন্দ্রের হদিস! ল্যাপটপ-সহ যুবক গ্রেফতার

সামশেরগঞ্জে ভুয়ো আধার তৈরী কেন্দ্রের হদিস! ল্যাপটপ-সহ যুবক গ্রেফতার

২৪ জুন, ২০২৬
বোনহাট গ্রাম পঞ্চায়েতের গৌরবাজারে ১২৫ দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা

বোনহাট গ্রাম পঞ্চায়েতের গৌরবাজারে ১২৫ দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা

২৪ জুন, ২০২৬
টানা বৃষ্টিতে নদী ফুসছে, মাছ ধরার ধুম

টানা বৃষ্টিতে নদী ফুসছে, মাছ ধরার ধুম

২৪ জুন, ২০২৬
কালনায় বাংলাদেশি সন্দেহে ৩ জনকে আটক

কালনায় বাংলাদেশি সন্দেহে ৩ জনকে আটক

২৪ জুন, ২০২৬
বর্ধমান শহরে বিল বুজিয়ে আবাসনের চক্রান্ত

বর্ধমান শহরে বিল বুজিয়ে আবাসনের চক্রান্ত

২৪ জুন, ২০২৬
চিকিৎসকের বাড়িতে চুরি

চিকিৎসকের বাড়িতে চুরি

২৪ জুন, ২০২৬
সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেপ্তার তৃণমূল নেতার ভাই

সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেপ্তার তৃণমূল নেতার ভাই

২৪ জুন, ২০২৬
ভারী বৃষ্টিতে ভেঙে গেলো অস্থায়ী সাঁকো, ফাঁসির ঘাটে সেতুর দাবি আজও অধরা

ভারী বৃষ্টিতে ভেঙে গেলো অস্থায়ী সাঁকো, ফাঁসির ঘাটে সেতুর দাবি আজও অধরা

২৪ জুন, ২০২৬