বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ভোট হিংসা মামলায় ধৃত তৃণমূল সভাপতি

ভোট হিংসা মামলায় ধৃত তৃণমূল সভাপতি

২৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসা মামলায় এবার বড়সড় সাফল্য পেল বারাবনি থানার পুলিশ। ওই মামলায় যুক্ত থাকার অভিযোগে বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ এবং তাঁর ভাই তথা পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিশ্বজিৎ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুই প্রভাবশালী নেতার পাশাপাশি পুলিশের জালে ধরা পড়েছে অসিত সিংহের অত্যন্ত ঘনিষ্ঠ তথা তাঁর ‘ডান হাত’ বলে পরিচিত আকবর আলমও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একুশের বিধানসভা ভোটের পর বারাবনি এলাকায় ব্যাপক রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই তিনজনের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তদন্ত চালানোর পর, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বারাবনি থানার পুলিশ। এরপরই পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই প্রভাবশালী নেতাদের গ্রেপ্তারি এলাকায় একটি বড় রাজনৈতিক চমক হিসেবে দেখা হচ্ছে। এলাকার বাসিন্দাদের মতে, অসিত সিংহ ও তাঁর ভাই বিশ্বজিৎ এলাকায় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রভাবশালী মুখ। অন্যদিকে, আকবর আলম দলের সমস্ত সাংগঠনিক কাজকর্মে অসিতবাবুর ছায়াসঙ্গী হিসেবে কাজ করতেন। তাঁদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বারাবনি ও সংলগ্ন এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে চক্রান্ত করে তাঁদের নেতাদের ফাঁসানো হয়েছে। এর পেছনে বিরোধী দলের হাত রয়েছে। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই গ্রেপ্তারির ঘটনাকে স্বাগত জানানো হয়েছে। বিরোধীদের দাবি, ভোট-পরবর্তী হিংসায় বহু সাধারণ মানুষ এবং বিরোধী কর্মী আক্রান্ত হয়েছিলেন। এতদিন পর হলেও অপরাধীরা পুলিশের হাতে ধরা পড়ায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ধৃতদের কড়া শাস্তির দাবি জানিয়েছে তাঁরা। পুলিশ জানিয়েছে, ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এবং এই ঘটনায় আর কারা যুক্ত তা জানার চেষ্টা করা হবে।

জয়নগরে নাবালককে উল্টো ঝুলিয়ে নৃশংস অত্যাচার

জয়নগরে নাবালককে উল্টো ঝুলিয়ে নৃশংস অত্যাচার

২৬ জুন, ২০২৬
দামোদরের গ্রাসে গলসির সাড়ে ৪০০ বছরের প্রাচীন রামেশ্বর মন্দির

দামোদরের গ্রাসে গলসির সাড়ে ৪০০ বছরের প্রাচীন রামেশ্বর মন্দির

২৬ জুন, ২০২৬
এক দিনের চিকিৎসায় সোয়া লাখ টাকার বিল! ধুন্ধুমার পরিস্থিতি

এক দিনের চিকিৎসায় সোয়া লাখ টাকার বিল! ধুন্ধুমার পরিস্থিতি

২৬ জুন, ২০২৬
খুনের মামলায় যাবজ্জীবন 

খুনের মামলায় যাবজ্জীবন 

২৬ জুন, ২০২৬
অন্তঃসত্ত্বাকে লাথি, ভোট-পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

অন্তঃসত্ত্বাকে লাথি, ভোট-পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

২৬ জুন, ২০২৬
টাকা ফেরতের দাবিতে রণক্ষেত্র মাথাভাঙা, তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ঘিরে ঝাঁটা-লাঠি হাতে বিক্ষোভ গ্রামবাসীদের

টাকা ফেরতের দাবিতে রণক্ষেত্র মাথাভাঙা, তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ঘিরে ঝাঁটা-লাঠি হাতে বিক্ষোভ গ্রামবাসীদের

২৬ জুন, ২০২৬
বৃষ্টি উপেক্ষা করে মিছিল, ধান কেনা-ভোটাধিকার ফেরানোর দাবিতে গলসিতে বিডিও-কে ডেপুটেশন সিপিআইএমের

বৃষ্টি উপেক্ষা করে মিছিল, ধান কেনা-ভোটাধিকার ফেরানোর দাবিতে গলসিতে বিডিও-কে ডেপুটেশন সিপিআইএমের

২৬ জুন, ২০২৬
অবৈধ বালি ব্যবসা থেকে জমি দখলের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা শেখ লালন

অবৈধ বালি ব্যবসা থেকে জমি দখলের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা শেখ লালন

২৬ জুন, ২০২৬
বেআইনি চোলাই মদ তৈরির কারখানার হদিস 

বেআইনি চোলাই মদ তৈরির কারখানার হদিস 

২৫ জুন, ২০২৬
রাস্তার ওপর আবর্জনার স্তূপ! দুর্গন্ধে নাজেহাল দশা

রাস্তার ওপর আবর্জনার স্তূপ! দুর্গন্ধে নাজেহাল দশা

২৫ জুন, ২০২৬
মহানন্দায় ১২ কেজির বোয়াল! ফুলবাড়িতে মাছ দেখতে ভিড়

মহানন্দায় ১২ কেজির বোয়াল! ফুলবাড়িতে মাছ দেখতে ভিড়

২৫ জুন, ২০২৬

এই বিভাগের আরও খবর