বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় থামিয়ে চিঠি দিলেন যুবক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় থামিয়ে চিঠি দিলেন যুবক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজের অভিযোগ জানাতে তাঁর কনভয় থামানোর চেষ্টা করলেন এক যুবক। বৃহস্পতিবার বেলুড় মঠ থেকে ফেরার পথে এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়। তবে যুবকটিকে দেখে নিজের গাড়ি থামিয়ে তাঁর চিঠি গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলুড় মঠ থেকে কর্মসূচি সেরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কনভয় যাওয়ার সময়ে রাস্তার দু’পাশে তাঁকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। কনভয়টি এলাকা পার হওয়ার ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে হঠাৎই রাস্তার ওপর এগিয়ে আসেন এক যুবক। তাঁর হাতে একটি চিঠি ধরা ছিল। সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে সেটি তুলে দেওয়ার জন্য তিনি কনভয় থামানোর চেষ্টা করেন।
নিরাপত্তারক্ষীরা তৎপর হওয়ার আগেই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসে। যুবকটির হাতে চিঠি দেখে মানবিকতার পরিচয় দিয়ে নিজের গাড়ি দাঁড় করানোর নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, গাড়ির কাঁচ নামিয়ে নিজেই চিঠিটি নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেন তিনি।
পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ এগিয়ে আসেন নিরাপত্তার দায়িত্বে থাকা এক মহিলা পুলিশকর্মী। তিনি ওই যুবকের কাছ থেকে চিঠিটি সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর গাড়িতে পৌঁছে দেন। এরপরই গন্তব্যের উদ্দেশে রওনা দেয় মুখ্যমন্ত্রীর কনভয়। যুবকটির চিঠিতে কী অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।