বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বুদবুদে বিজেপির বিশাল বিজয় মিছিল, ‘ভয় আউট ভরসা ইন’ স্লিপে বার্তা নেতৃত্বের

প্রকাশিত: ১৭ মে, ২০২৬
বুদবুদে বিজেপির বিশাল বিজয় মিছিল, ‘ভয় আউট ভরসা ইন’ স্লিপে বার্তা নেতৃত্বের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে দীর্ঘ প্রতীক্ষিত রাজনৈতিক পরিবর্তনের পর ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এই ঐতিহাসিক জয়ের আবহে আজ, রবিবাসরীয় সকালে উৎসবের মেজাজে মেতে উঠল পূর্ব বর্ধমানের বুদবুদ। গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে এদিন বুদবুদের রাজপথে দলীয় কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত হয় এক বিশাল ও বর্ণাঢ্য বিজয় মিছিল।এদিনের এই মেগা মিছিলে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা এবং গলসী বিধানসভার নবনির্বাচিত বিধায়ক রাজু পাত্র। এছাড়াও স্থানীয় স্তরের একঝাঁক বিজেপি নেতৃত্ব ও কার্যকর্তারা মিছিলে শামিল হন। তবে শুধু দলীয় কর্মীই নন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মিছিলটিকে এক মহাসমাবেশের রূপ দেয়।সকাল থেকেই বুদবুদের রাজপথ সেজে উঠেছিল গেরুয়া রঙে। হরেক রকমের বাদ্যযন্ত্র, গান, গেরুয়া আবির খেলা এবং থরে থরে ওড়ানো বেলুনের সহযোগে এই বিজয় মিছিল এক অভূতপূর্ব ও বর্ণাঢ্য শোভাযাত্রার আকার নেয়। কর্মী-সমর্থকদের উল্লাস ও জয়ধ্বনি এলাকাকে উৎসবমুখর করে তোলে।মিছিলে অংশ নিয়ে বুদবুদের দীর্ঘদিনের লড়াকু বিজেপি নেতা সুমন দে এক তাৎপর্যপূর্ণ বার্তা দেন। তিনি জানান, বুদবুদের মানুষ আমাদের দুই হাত ভরে আশীর্বাদ করেছেন। আজ পশ্চিমবঙ্গ একপ্রকার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। এর পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানান যে তাঁদের দলীয় কর্মীদের প্রধান ও প্রথম টার্গেট বা লক্ষ্য হলো তৃণমূলের সাধারণ কর্মী থেকে শুরু করে আপামর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কোনো রকম অশান্তি, হিংসা বা ঝুট-ঝামেলায় দলীয় কর্মীরা যাতে পা না বাড়ান, সেই কড়া নির্দেশও দেওয়া হয়েছে। সুমনবাবুর কথায়, রাজ্য থেকে এখন ভয় আউট এবং ভরসা ইন হয়েছে। নবনির্বাচিত বিধায়ক ও জেলা সভাপতির উপস্থিতিতে এই শান্তি ও নিরাপত্তার বার্তা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে।

আরও জেলা খবর