বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

বোধি বৃক্ষ - অসৎসঙ্গ ছাড়

প্রকাশিত: ১৭ মে, ২০২৬
বোধি বৃক্ষ - অসৎসঙ্গ ছাড়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

সংকলক: সন্দীপ সিনহা


অনেক মানুষ দীক্ষালাভ করে আধ্যাত্মিক জীবনে উন্নতি ত্বরান্বিত করতে চায় কিন্তু তাদের মধ্যে খুব অল্প জনই কাম্য ফল লাভ করতে পারে। অনেকেই হয়তো গভীর বিশ্বাস ও আস্থা নিয়ে যাত্রা শুরু করে কিন্তু আধ্যাত্মিক অগ্ৰগতির পথে নানা বাধাবিঘ্নের জন্য তাদের মনে নৈরাশ্য দানা বেঁধে ওঠে। এমনকি দেখা যায়, আধ্যাত্মিক জীবন সম্বন্ধে যাদের মনে পরিস্কার ধারণা আছে, তারাও উপযুক্ত গুরুর পথনির্দেশ লাভ করার পরেও তাদের পুরাতন দুষ্প্রবৃত্তির দ্বারা পথভ্রষ্ট হয়। ফলে যারা আধ্যাত্মিক জীবনে উচ্চাশা পোষণ করেছিল, তারাও জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে। কামনা হল মানুষের জীবনে এক বড় শত্রু। এটা বুদ্ধি মন ও ইন্দ্রিয়ের মধ্যে বাসা বাঁধে। গীতায় বলা হয়েছে, "জহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম্।"অসংযত ইন্দ্রিয় ভোগ লালসা রূপ দুর্জয় শত্রুকে বিনাশ কর। ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ ও আত্মসংযম এক্ষেত্রে অপরিহার্য। তাছাড়া অনাসক্তি, বিবেকচেতনা, আহার, নিদ্রা ও লঘু আমোদপ্রমোদের ব্যাপারে মিতাচারও বিশেষ সহায়ক। এছাড়া সাধু সঙ্গে থাকার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই দেখা যায় আধ্যাত্মিক জীবন লাভ করতে যাওয়া মানুষ যখনই পূর্ব অভ্যাসবশত অসৎ সঙ্গে মেলামেশা শুরু করে তখনই তার পিছন দিকে যাওয়া আবার শুরু হয়ে যায়। ভগবানে বিশ্বাস, ব্যাকুলতা,জপ- তপ, ধ্যান, কামনা জয় করার ইচ্ছা এগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভগবানের জন্য ভালোবাসা ও ব্যাকুলতা ছাড়া আমাদের ভেতরের মন্দ প্রবৃত্তিগুলিকে নির্মূল করা যায় না। ঐকান্তিক প্রার্থনার মাধ্যমে কেবল ঈশ্বরের অনুরাগ ও তাঁর জন্য মনে ব্যাকুলতার সঞ্চার হতে পারে।

আরও বোধিবৃক্ষ খবর