বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ঘাটালে অষ্টম শ্রেণির ‘দাদাগিরি’তে রক্তাক্ত খুদেরা

ঘাটালে অষ্টম শ্রেণির ‘দাদাগিরি’তে রক্তাক্ত খুদেরা

২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদন, ঘাটাল: দাদাগিরি শব্দটির সঙ্গে সাধারণত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে থাকে। কিন্তু এবার সেই চেনা পরিধি পেরিয়ে স্কুলস্তরেও থাবা বসাল এই কালচার। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একাধিক স্কুলে অষ্টম শ্রেণির পড়ুয়াদের হাতে চরম হেনস্থা ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির খুদে ছাত্ররা। স্কুল চলাকালীন তো বটেই, এমনকি হস্টেলের বন্ধ ঘরেও চলছে এই ঘৃণ্য অত্যাচার। এই ঘটনায় ঘাটাল জুড়ে তীব্র চাঞ্চল্য ও গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মধ্যে। অভিযোগ, টিফিনের সময়ে বা ক্লাসের ফাঁকে নীচু ক্লাসের ছাত্রদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছে অষ্টম শ্রেণির একাংশ পড়ুয়া। কখনও তাদের জোর করে গোপনাঙ্গ দেখাতে বাধ্য করা হচ্ছে, আবার কখনও চলছে বেধড়ক মারধর। অত্যাচারের মাত্রা এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, সিনিয়রদের মারে ইতিমধ্যেই এক খুদে পড়ুয়ার হাত ভেঙেছে। অন্য এক ছাত্রের গোপনাঙ্গে এতটাই জোরালো আঘাত করা হয়েছে যে, তাকে আশঙ্কাজনক অবস্থায় দিনের পর দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছে। স্কুল চত্বরে বাচ্চাদের নিরাপত্তা নিয়ে এখন ত্রস্ত সাধারণ মানুষ থেকে অভিভাবকরা। এই অমানবিক ঘটনাকে কেবল ‘বাচ্চাদের দুষ্টুমি’ বা কোনো মানসিক সমস্যা বলে হালকাভাবে ওড়াতে নারাজ চিকিৎসকেরা। কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালের বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট সুমেধা রায় স্পষ্ট জানিয়েছেন, “এগুলি আদতে দাদাগিরি ছাড়া আর কিছুই নয়।” তাঁর মতে, যদি কোনো একটি নির্দিষ্ট পড়ুয়া ধারাবাহিকভাবে একা এই ধরনের আচরণ করে, তবেই বুঝতে হবে তার মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। কিন্তু দলবদ্ধভাবে যখন এই কাজ করা হচ্ছে, তখন তা অপরাধমূলক মানসিকতা ও দাদাগিরিরই বহিঃপ্রকাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।

পণের দাবিতে বধূকে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা শান্তিপুরে, গ্রেফতার স্বামী

পণের দাবিতে বধূকে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা শান্তিপুরে, গ্রেফতার স্বামী

২২ জুন, ২০২৬
তোলাবাজি ও মহিলা হেনস্থার অভিযোগে গ্রেফতার রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব

তোলাবাজি ও মহিলা হেনস্থার অভিযোগে গ্রেফতার রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব

২২ জুন, ২০২৬
পশ্চিমবঙ্গ বাউরি শিক্ষা সমিতির সম্মেলন বুদবুদে

পশ্চিমবঙ্গ বাউরি শিক্ষা সমিতির সম্মেলন বুদবুদে

২২ জুন, ২০২৬
উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে রৌদ্রছায়া

উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে রৌদ্রছায়া

২১ জুন, ২০২৬
তৃণমূল ও বাম ছেড়ে কংগ্রেসে দেড়শো কর্মী, কাঁকসায় শক্তিবৃদ্ধি হাত শিবিরের

তৃণমূল ও বাম ছেড়ে কংগ্রেসে দেড়শো কর্মী, কাঁকসায় শক্তিবৃদ্ধি হাত শিবিরের

২১ জুন, ২০২৬
বহরমপুরের খাগড়ায় ২০০ বছরের ঐতিহ্য! 'কমলে কামিনী' পূজায় ভক্তদের ঢল

বহরমপুরের খাগড়ায় ২০০ বছরের ঐতিহ্য! 'কমলে কামিনী' পূজায় ভক্তদের ঢল

২১ জুন, ২০২৬
তারাপীঠ মন্দিরে বিশ্ব যোগ দিবস উদযাপন, সামিল শতাধিক মানুষ

তারাপীঠ মন্দিরে বিশ্ব যোগ দিবস উদযাপন, সামিল শতাধিক মানুষ

২১ জুন, ২০২৬
জামাইষষ্ঠীর বাজারে এবার ‘সুপারহিট’ নিউজিল্যান্ডের আপেল

জামাইষষ্ঠীর বাজারে এবার ‘সুপারহিট’ নিউজিল্যান্ডের আপেল

২১ জুন, ২০২৬
দুই বছরের শিশুকে কু-মন্তব্য! গ্রেফতার অভিযুক্ত

দুই বছরের শিশুকে কু-মন্তব্য! গ্রেফতার অভিযুক্ত

২০ জুন, ২০২৬
পারাজে বাসযাত্রীর রহস্যমৃত্যু, ছড়ালো চাঞ্চল্য

পারাজে বাসযাত্রীর রহস্যমৃত্যু, ছড়ালো চাঞ্চল্য

২০ জুন, ২০২৬
বকখালিতে বান্ধবীকে খুন করে পুঁতে গ্রেফতার

বকখালিতে বান্ধবীকে খুন করে পুঁতে গ্রেফতার

২০ জুন, ২০২৬