বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

পুলিশের গাড়ি থেকে চম্পট দুই বাংলাদেশি যুবকের একজন ধৃত, আরেকজনের খোঁজে তল্লাশি

পুলিশের গাড়ি থেকে চম্পট দুই বাংলাদেশি যুবকের একজন ধৃত, আরেকজনের খোঁজে তল্লাশি

৪ সেপ্টেম্বর, ২০২৬

রিচা দত্ত, মুর্শিদাবাদ: পুলিশ হেফাজত থেকে পালালো দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পলাতক এক যুবককে পুলিশ ধরতে সক্ষম হলেও দ্বিতীয় যুবক এখনও পলাতক। তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণসাইল মোড় এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে। বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। এরপর শুক্রবার নিয়ম মেনে ধৃতদের মেডিকেল করিয়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। আদালতে নিয়ে যাওয়ার পথে রাস্তায় কোনও কারণে পুলিশের গাড়ি দাঁড়ায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায় দুই যুবক। ঘটনায় হতচকিত হয়ে যায় পুলিশকর্মীরা। তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পুলিশ এক যুবককে ধাওয়া করে ধরতে সক্ষম হয়। কিন্তু অপর যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনও পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি। এই ঘটনার পর রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। পলাতক যুবককে দ্রুত ধরা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ। অন্যদিকে, পুলিশ হেফাজত থেকে কিভাবে দুই অভিযুক্ত পালালো, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

যাদব সভার উদ্যোগে র‍্যালির মাধ্যমে শুরু হলো ৩ দিনের জন্মাষ্টমী অনুষ্ঠান

যাদব সভার উদ্যোগে র‍্যালির মাধ্যমে শুরু হলো ৩ দিনের জন্মাষ্টমী অনুষ্ঠান

৪ সেপ্টেম্বর, ২০২৬
তৃণমূলের পঞ্চায়েত সমিতি নির্বাচনের মাধ্যমে দখল নিল বিজেপি

তৃণমূলের পঞ্চায়েত সমিতি নির্বাচনের মাধ্যমে দখল নিল বিজেপি

৩ সেপ্টেম্বর, ২০২৬
আয়ুষ্মান ভারত কার্ডে চিকিৎসা রামপুরহাটে 

আয়ুষ্মান ভারত কার্ডে চিকিৎসা রামপুরহাটে 

৩ সেপ্টেম্বর, ২০২৬
রাধারঘাটে দেবদেবীর অসম্মান, নর্দমার পাশ থেকে মার্বেল ফলক খুলল বজরং দল

রাধারঘাটে দেবদেবীর অসম্মান, নর্দমার পাশ থেকে মার্বেল ফলক খুলল বজরং দল

৩ সেপ্টেম্বর, ২০২৬
জলমগ্ন কঙ্কালীতলা, দেবীর স্থান বদল শিবমন্দিরে

জলমগ্ন কঙ্কালীতলা, দেবীর স্থান বদল শিবমন্দিরে

৩ সেপ্টেম্বর, ২০২৬
কৌশিকী অমাবস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক, নিরাপত্তায় বিশেষ নজর

কৌশিকী অমাবস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক, নিরাপত্তায় বিশেষ নজর

৩ সেপ্টেম্বর, ২০২৬
হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের

হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের

৩ সেপ্টেম্বর, ২০২৬
ফুলেফেঁপে উঠছে দামোদর! দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে

ফুলেফেঁপে উঠছে দামোদর! দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে

৩ সেপ্টেম্বর, ২০২৬
পাইকর কৃষাণ মান্ডির পাশে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল লটারির টিকিট

পাইকর কৃষাণ মান্ডির পাশে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল লটারির টিকিট

২ সেপ্টেম্বর, ২০২৬
বহরমপুরে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ পালন, ক্রেতা সচেতনতায় জোর প্রশাসনের

বহরমপুরে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ পালন, ক্রেতা সচেতনতায় জোর প্রশাসনের

২ সেপ্টেম্বর, ২০২৬
সাক্ষরতার আলো পৌঁছে দিতে পথে নামল দুই ট্যাবলো, বহরমপুরে উদ্বোধন করলেন মন্ত্রী গৌরীশঙ্কর 

সাক্ষরতার আলো পৌঁছে দিতে পথে নামল দুই ট্যাবলো, বহরমপুরে উদ্বোধন করলেন মন্ত্রী গৌরীশঙ্কর 

২ সেপ্টেম্বর, ২০২৬