বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

পুজোতেই বর্ধিত ডিএ, শিক্ষকদের আশ্বস্ত করলেন শুভেন্দু

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬
পুজোতেই বর্ধিত ডিএ, শিক্ষকদের আশ্বস্ত করলেন শুভেন্দু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। ক্ষমতায় এসে প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী, তা কার্যকর হওয়ার কথা আগামী ১ অক্টোবর থেকে। কিন্তু উৎসবের মরসুমের মুখে আরও একধাপ এগিয়ে শনিবার ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, পুজোর মাসেই অগ্রিম বেতনের সঙ্গেই সরকারি কর্মচারীদের এই বর্ধিত হারে ২০ শতাংশ ডিএ দিয়ে দেওয়া হবে। এই সুবিধার আওতায় আসছেন রাজ্যের শিক্ষক-শিক্ষিকারাও।

শনিবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত রাজ্যের শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই শিক্ষক ও সরকারি কর্মীদের জন্য এই বড় উপহারের কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, দুর্গাপুজোর কথা মাথায় রেখেই অক্টোবর মাসের বেতন ও বর্ধিত মহার্ঘ ভাতা উৎসবের আগেই কর্মীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপে স্বভাবতই খুশির হাওয়া কর্মী মহলে।
এখানেই শেষ নয়, শিক্ষক-শিক্ষিকাদের দীর্ঘদিনের বকেয়া ডিএ’র বিষয়েও এদিন ইতিবাচক আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, শিক্ষকদের বকেয়া ডিএ নিয়ে যে জটিলতা রয়েছে, তা পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়া হবে। এই বিষয়ে রাজ্য সরকার মালহোত্রা কমিটির প্রস্তাব মেনে কাজ করবে। একবারে পুরোটা সম্ভব না হলেও, ধাপে ধাপে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বকেয়া পাওনা মিটিয়ে দিতে সরকার বদ্ধপরিকর। 
উল্লেখ্য, নতুন সরকারের এই ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে রাজ্যে মোট মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াল ৩৮ শতাংশে। ১ অক্টোবর থেকে যা কার্যকর করার কথা আইনি নথিতে থাকলেও, মুখ্যমন্ত্রীর এই নতুন ঘোষণার পর সেপ্টেম্বর মাসের শেষে বা অক্টোবরের শুরুতেই, অর্থাৎ পুজোর ঠিক আগেই সরকারি কর্মচারী এবং শিক্ষকরা পকেটে পুরতে চলেছেন মোটা অঙ্কের টাকা। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক ও কর্মী সংগঠনগুলি।