বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

জীবের দুটি সম্পদ

প্রকাশিত: ২৯ মে, ২০২৬
জীবের দুটি সম্পদ
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

জীবের দুটি সম্পদ—দেহ আর মন। দেহ হলো রথ, মন হল সারথি। আর আরোহী হলেন আত্মা। আত্মার আবার দুটি উপস্থিতি—জীবাত্মা ও পরমাত্মা। আত্মা তো অবিভাজ্য,এক। দুই আসে কী করে? যেমন বাইরের ঘর আর ভিতরের ঘর। বাবু কখনও বাইরের ঘরে বন্ধুবান্ধব নিয়ে বসেন,পাঁচ কথায় মেতে থাকেন। আর যখন ভিতরের ঘরে বসেন তখন তাঁর অন্যরূপ। আমরা আমাদের আত্মস্বরূপের খবর রাখি না। মন মাতিয়ে রাখে। ইন্দ্রিয়গুলির স্পর্শে মনের কত রকম রঙ। তবে রঙের জগতেও তিনটি রংয়ের প্রাধান্য—লাল, নীল আর হলুদ। মনেরও তিনটি রঙ—সত্ত্ব, রজঃ , তমঃ। এই তিনের মিশ্রণেই যত রঙ— বস্তুর রঙ, মনের রঙ। মন সদা অস্থির। মন চঞ্চল তো শ্বাসও চঞ্চল। তাহলে শ্বাসকে ধরে মনের হদিস পেতে হবে। যখন শ্বাস স্থির, নিয়মিত, তাল আর লয়ে বাঁধা, তখন মনও স্থির। শ্বাসের এই ক্রিয়ার নাম ক্রিয়াযোগ। এরজন্য প্রয়োজন গভীর শ্বাস। এই শ্বাসে মন সংযুক্ত হবে অতিজাগতিক চৈতন্যমণ্ডলে। মন চলে যাবে অনন্তের বলয়ে। সসীম আর অসীমের সংযোগসেতু এই সুদীর্ঘ শ্বাস। শ্বাসের সূত্র ধরে মনের আরোহণ। দেবলোকে গমণ। শ্বাসই আমার ঈশ্বর। শ্বাস বন্ধ হলেই আমি ও আমার জগতের অবসান। সেই এক-ই বহু নাসিকায় শ্বাস- প্রশ্বাসের ক্রিয়া চালাচ্ছেন। একই হাপরের বাতাস। সুতরাং শ্বাস আমার নয়, তোমার নয়, শ্বাস স্রষ্টার। মাত্রা মেপে দিয়েছেন। শেষ হলেই অস্তিত্ব শেষ। এই যোগাযোগে মানুষ তার স্বরূপ জানতে পারবে। পৃথিবীর যাবতীয় চক্রান্ত হলো মানুষের অস্তিত্বকে মাটিতে পরিণত করা। সেই চক্রান্ত থেকে মুক্তি পেতে হলে চৈতন্যের দীপ্তিকে প্রখর করতে হবে। একেই বলে মুক্তি, মোক্ষ, আত্মস্বরূপ জ্ঞান। মুক্তির অর্থ মৃত্যু নয়। মৃত্যু মানে অনুপস্থিতি। আমি নেই। এক আমি গেলেও অন্য আমি রয়ে গেল। আমি মাটির কীট নই, আমি জ্যোতির্ময় অনন্তের আনন্দ স্ফুলিঙ্গ।

আরও হট টপিক