বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিজেপি আমলে কোচবিহারে দ্রুত জমি হস্তান্তর সীমান্তরক্ষী বাহিনীকে

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বিজেপি আমলে কোচবিহারে দ্রুত জমি হস্তান্তর সীমান্তরক্ষী বাহিনীকে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ করতে বড় পদক্ষেপ করল কোচবিহার জেলা প্রশাসন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাত্র চার মাসেই প্রায় ১৮০ একর জমি তুলে দেওয়া হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-এর (BSF) হাতে। তুলনায় বিগত তৃণমূল জমানায় এই সীমান্ত সুরক্ষার কাজের জন্য মাত্র ৪০ একর জমি অধিগ্রহণ করে বিএসএফ-কে দেওয়া সম্ভব হয়েছিল। প্রশাসনের এই তৎপরতায় সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার দীর্ঘদিনের বকেয়া কাজ এবার দ্রুত গতিতে শেষ হবে বলে মনে করা হচ্ছে।

প্রশাসন সূত্রে খবর, কোচবিহার জেলার একটি বড় অংশ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হওয়ায় অনুপ্রবেশ এবং চোরাচালান রুখতে কাঁটাতারের বেড়া দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু জমি অধিগ্রহণ সংক্রান্ত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে এই কাজ আটকে ছিল। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই জট অনেকটাই কেটেছে। বিএসএফ-এর চাহিদা অনুযায়ী বাকি প্রয়োজনীয় জমিও খুব শিগগিরই হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ হিসেবে ইতিমধ্যেই বিএসএফ-এর তরফে প্রায় ৫০ কোটি টাকা জেলা প্রশাসনের তহবিলে জমা দেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করাকে বরাবরই বাড়তি অগ্রাধিকার দিয়ে এসেছে বিজেপি। ক্ষমতায় আসার মাত্র চার মাসের মধ্যে বিপুল পরিমাণ জমি হস্তান্তর সেই সদিচ্ছারই প্রমাণ। অন্যদিকে, পূর্বতন সরকারের আমলে জমি অধিগ্রহণের ধীর গতি নিয়ে অতীতে একাধিকবার সরব হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার সেই জট কেটে যাওয়ায় বিএসএফ-এর পক্ষে সীমান্ত পাহারা এবং পরিকাঠামো উন্নয়নের কাজ আরও সহজ হবে। জমিহারা কৃষকদের ক্ষতিপূরণ বণ্টনের কাজও দ্রুত শেষ করতে চাইছে প্রশাসন।

আরও হট টপিক