বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

রক্তদানে নয়া নজির, মাত্র ৬ মাসেই ১০০টি শিবিরের সেঞ্চুরি করল পূর্ব মেদিনীপুরের ‘PMDVBDA’

রক্তদানে নয়া নজির, মাত্র ৬ মাসেই ১০০টি শিবিরের সেঞ্চুরি করল পূর্ব মেদিনীপুরের ‘PMDVBDA’

২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: রক্তসঙ্কট মেটাতে এবং নিরাপদ রক্ত সঞ্চালনের বার্তা নিয়ে জেলা জুড়ে নজিরবিহীন সাফল্য পেল পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন (PMDVBDA)। চলতি ২০২৬ সালের প্রথম মাত্র ছয় মাসেই ১০০টি স্বেচ্ছায় রক্তদান শিবির সফলভাবে সংগঠিত করে সেঞ্চুরি পার করল এই স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের এই সাফল্যে জেলা জুড়ে খুশির হাওয়া এবং রক্তদাতাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে, এই মাইলফলক ছোঁয়ার দিনটিতেই জেলার বিভিন্ন প্রান্তে একযোগে চারটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই চারটি বিশেষ শিবির থেকে মোট ২৭৪ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। বছরের অর্ধেক সময়েই ১০০টি শিবিরের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায়, বছরের বাকি ছয় মাসে আরও শতাধিক শিবির করার বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী সংগঠনের কর্মকর্তারা। তিল তিল করে গড়ে ওঠা এই সংগঠনটির মূল লক্ষ্য হল সম্পূর্ণ নিরাপদ উপায়ে রক্ত সংগ্রহ করা এবং রোগীদের জন্য শতভাগ নিরাপদ রক্ত সঞ্চালন (Safe Blood Transfusion) নিশ্চিত করা। এই মহৎ উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করায় জেলাবাসীর আশীর্বাদ ও ভালোবাসায় সিক্ত হচ্ছে সংগঠনটি।এই ঐতিহাসিক সাফল্যের পর ‘PMDVBDA’-র পক্ষ থেকে একটি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা বার্তা দেওয়া হয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, এই সাফল্য একা কারও নয়। এর পেছনে রয়েছে জেলার হাজার হাজার নিঃস্বার্থ রক্তদাতা, বিভিন্ন সহযোগী রক্তদাতা সংগঠন এবং ব্লাড সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম। একই সঙ্গে সংগঠনের সমস্ত বন্ধু, শুভানুধ্যায়ী এবং জেলা প্রশাসনের আধিকারিকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে। জেলাজুড়ে রক্তের ঘাটতি মেটাতে আগামী দিনে এই সামাজিক আন্দোলন আরও বড় রূপ নেবে বলে মনে করছেন স্বাস্থ্য মহল।

সম্প্রীতির আহার

সম্প্রীতির আহার

২৮ জুন, ২০২৬
রক্তদান শিবির

রক্তদান শিবির

২৮ জুন, ২০২৬
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মহিলা মোর্চার মিছিল 

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মহিলা মোর্চার মিছিল 

২৮ জুন, ২০২৬
তৃণমূলের ‘দখল’ থেকে বৃদ্ধ দম্পতির ঘর উদ্ধার করল বিজেপি

তৃণমূলের ‘দখল’ থেকে বৃদ্ধ দম্পতির ঘর উদ্ধার করল বিজেপি

২৮ জুন, ২০২৬
ভারী বৃষ্টিতে তুর্তুরি বস্তি ও চা বাগানে প্লাবন

ভারী বৃষ্টিতে তুর্তুরি বস্তি ও চা বাগানে প্লাবন

২৮ জুন, ২০২৬
১৮ দিনের শিশুকে চুরি করে দেড় লক্ষ্যে বিক্রি! ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ, ধৃত বিজেপি দম্পতি

১৮ দিনের শিশুকে চুরি করে দেড় লক্ষ্যে বিক্রি! ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ, ধৃত বিজেপি দম্পতি

২৮ জুন, ২০২৬
পড়াশোনার বেহাল দশা প্রশাসনের দ্বারস্থ অভিভাবকেরা

পড়াশোনার বেহাল দশা প্রশাসনের দ্বারস্থ অভিভাবকেরা

২৮ জুন, ২০২৬
ডিজিটাল টিকিটিংয়ে নয়া নজির মানকর স্টেশনে, ৯০ শতাংশের বেশি টিকিট বুকিং অনলাইনেই

ডিজিটাল টিকিটিংয়ে নয়া নজির মানকর স্টেশনে, ৯০ শতাংশের বেশি টিকিট বুকিং অনলাইনেই

২৮ জুন, ২০২৬
রেজিনগরে সম্বর্ধনা অনুষ্ঠানে মলয় মহাজন, পাল্টা রাজনৈতিক তরজা তুঙ্গে

রেজিনগরে সম্বর্ধনা অনুষ্ঠানে মলয় মহাজন, পাল্টা রাজনৈতিক তরজা তুঙ্গে

২৭ জুন, ২০২৬
ক্যান্সার সচেতনতা শিবির ও স্ক্রিনিং

ক্যান্সার সচেতনতা শিবির ও স্ক্রিনিং

২৭ জুন, ২০২৬
বহরমপুরে তৃণমূল যুব নেতার বাগানবাড়িতে বুলডোজার!

বহরমপুরে তৃণমূল যুব নেতার বাগানবাড়িতে বুলডোজার!

২৭ জুন, ২০২৬