বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ময়ূরেশ্বরে তৃণমূল-সহ অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগ প্রায় ১০০ পরিবারের, দাবি কংগ্রেস নেতৃত্বের

ময়ূরেশ্বরে তৃণমূল-সহ অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগ প্রায় ১০০ পরিবারের, দাবি কংগ্রেস নেতৃত্বের

১৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল কংগ্রেস। শুক্রবার ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত এক যোগদান সভায় তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ১০০টি পরিবার ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছে বলে দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে স্বাগত জানান বীরভূম জেলা কংগ্রেসের সহ-সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা। তাঁর হাত ধরেই নবাগতরা জাতীয় কংগ্রেসে যোগ দেন। যোগদান কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর-২ ব্লক কংগ্রেস সভাপতি জিতেন্দ্রনাথ ঘোষ, কার্যকরী সভাপতি বামাপদ বল্লা, ময়ূরেশ্বর-১ ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী-সহ জেলার ও ব্লকের একাধিক কংগ্রেস নেতা-কর্মী। কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই বহু পরিবার কংগ্রেসের প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছেন। আগামী দিনে এই ধরনের যোগদানের মাধ্যমে ময়ূরেশ্বর এলাকায় কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলেও তাদের দাবি। তবে কংগ্রেসের এই যোগদানের দাবির বিষয়ে তৃণমূল কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কর্ণসুবর্ণে মর্মান্তিক রেল দুর্ঘটনা: শোকপ্রকাশ মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষের, ক্ষতিপূরণের ঘোষণা

কর্ণসুবর্ণে মর্মান্তিক রেল দুর্ঘটনা: শোকপ্রকাশ মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষের, ক্ষতিপূরণের ঘোষণা

১৭ জুলাই, ২০২৬
সকালেই কালো খবর, কর্ণসুবর্ণে ট্রেনের তলায় স্কুলগাড়ি, মৃত ৩

সকালেই কালো খবর, কর্ণসুবর্ণে ট্রেনের তলায় স্কুলগাড়ি, মৃত ৩

১৭ জুলাই, ২০২৬
জট কাটছে বেলিয়াতোড়-দুর্গাপুর রেলপথের, বাঁকুড়ায় ১১টি নতুন আন্ডারপাস

জট কাটছে বেলিয়াতোড়-দুর্গাপুর রেলপথের, বাঁকুড়ায় ১১টি নতুন আন্ডারপাস

১৭ জুলাই, ২০২৬
মমতা ‘জেগে ঘুমোচ্ছেন’, ভরাডুবির দায়ে বিস্ফোরক বীরভূমের কেষ্ট

মমতা ‘জেগে ঘুমোচ্ছেন’, ভরাডুবির দায়ে বিস্ফোরক বীরভূমের কেষ্ট

১৭ জুলাই, ২০২৬
মেমারি জুড়ে শুরু হয়ে গেল মা দুর্গার আগমনী গান

মেমারি জুড়ে শুরু হয়ে গেল মা দুর্গার আগমনী গান

১৬ জুলাই, ২০২৬
রামপুরহাটে পূর্ব রেলের জিএম-এর হাতে স্মারকলিপি, 'মা ফুল্লরা' ট্রেন চালুর দাবিতে সরব যাত্রীরা

রামপুরহাটে পূর্ব রেলের জিএম-এর হাতে স্মারকলিপি, 'মা ফুল্লরা' ট্রেন চালুর দাবিতে সরব যাত্রীরা

১৬ জুলাই, ২০২৬
প্রসাদপুরে রথের সকাল, মন্ত্রীর ঘরে জগন্নাথ

প্রসাদপুরে রথের সকাল, মন্ত্রীর ঘরে জগন্নাথ

১৬ জুলাই, ২০২৬
মেমারী জ্ঞানভারতী থেকে নবগ্রাম পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ‘ছোটোদের মিলনযাত্রা’

মেমারী জ্ঞানভারতী থেকে নবগ্রাম পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ‘ছোটোদের মিলনযাত্রা’

১৬ জুলাই, ২০২৬
পিতলের রথ ঘিরে ব্যাপক ভিড় মানকরে

পিতলের রথ ঘিরে ব্যাপক ভিড় মানকরে

১৬ জুলাই, ২০২৬
সানি ছোঁয়ায় রাতারাতি হিট মন্দারমণি সৈকত

সানি ছোঁয়ায় রাতারাতি হিট মন্দারমণি সৈকত

১৬ জুলাই, ২০২৬
অরণ্য সপ্তাহ উদযাপনে রামপুরহাট হাইস্কুল, বৃক্ষরোপণের বার্তা ও কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা

অরণ্য সপ্তাহ উদযাপনে রামপুরহাট হাইস্কুল, বৃক্ষরোপণের বার্তা ও কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা

১৫ জুলাই, ২০২৬