বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ইভটিজিংয়ের প্রতিবাদ, আদালত চত্বরে জুতোপেটা যুবককে

ইভটিজিংয়ের প্রতিবাদ, আদালত চত্বরে জুতোপেটা যুবককে

২৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: কাটোয়া আদালত চত্বরে এক বধূকে উত্ত্যক্ত ও কুইঙ্গিত করার অভিযোগে এক যুবককে বেধড়ক জুতোপেটা করলেন ওই 'দাবাং' বধূ। শুক্রবার ভরা আদালত চত্বরে ইভটিজারের জামার কলার ধরে টেনে এনে এই মারধরের ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে। পরে কাটোয়া থানার পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার গাঁফুলিয়া গ্রামের বাসিন্দা জবা ঘোষ নামে ওই বধূ এদিন তাঁর একটি মামলার কাজে কাটোয়া মহকুমা আদালতে এসেছিলেন। অন্যদিকে, কাটোয়া থানারই লোহাপোতা গ্রামের বাসিন্দা কেবির হোসেন শেখ নামে এক যুবকও খোরপোশ সংক্রান্ত নিজের একটি মামলার কাজে সেখানে হাজির ছিল। অভিযোগ, আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা জবা ঘোষকে দেখে কেবির বেশ কিছুক্ষণ ধরে অনবরত চোখ মারতে থাকে এবং নানারকম ইঙ্গিত করে উত্ত্যক্ত করতে শুরু করে। যুবকের এই অসভ্যতা সহ্য করতে না পেরে জবা দেবী প্রথমে তাঁর স্বামীকে ডেকে নেন। এর পরেই রুদ্রমূর্তি ধারণ করেন ওই বধূ। তিনি সটান এগিয়ে গিয়ে অভিযুক্ত কেবিরের জামার কলার চেপে ধরেন। তাকে টেনে হিঁচড়ে মাঝরাস্তায় নিয়ে এসে নিজের পায়ের জুতো খুলে সপাটে তার গালে ও পিঠে মারতে শুরু করেন। আদালত চত্বরে উপস্থিত আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ— সকলেই থমকে দাঁড়িয়ে বধূর এই সাহসিকতা দেখতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। তারা ক্ষিপ্ত বধূর হাত থেকে অভিযুক্ত কেবির হোসেন শেখকে উদ্ধার করে আটক করে নিয়ে যায়।

লজের বন্ধ ঘরে শিক্ষিকার মৃত্যু, অচৈতন্য সঙ্গী

লজের বন্ধ ঘরে শিক্ষিকার মৃত্যু, অচৈতন্য সঙ্গী

২৪ জুলাই, ২০২৬
রেশন কার্ড বাতিলের জেরে শোরগোল জেলায়

রেশন কার্ড বাতিলের জেরে শোরগোল জেলায়

২৪ জুলাই, ২০২৬
বিপ্লবীর ভিটেয় শৌচালয়, উত্তাল বিধানসভা

বিপ্লবীর ভিটেয় শৌচালয়, উত্তাল বিধানসভা

২৪ জুলাই, ২০২৬
মেমারিতে নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

মেমারিতে নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

২৩ জুলাই, ২০২৬
ত্রিপল-কাটমানি কাণ্ডে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার ধুলিয়ানের তৃনমূল কাউন্সিলর জিয়াউর

ত্রিপল-কাটমানি কাণ্ডে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার ধুলিয়ানের তৃনমূল কাউন্সিলর জিয়াউর

২৩ জুলাই, ২০২৬
গোবিন্দপুরে মুখ্যমন্ত্রী, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ - গেটম্যানের কঠোরতম শাস্তির দাবী

গোবিন্দপুরে মুখ্যমন্ত্রী, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ - গেটম্যানের কঠোরতম শাস্তির দাবী

২৩ জুলাই, ২০২৬
ভূয়ো শংসাপত্র রুখতে রাজ্যজুড়ে পুলিশি তল্লাশি

ভূয়ো শংসাপত্র রুখতে রাজ্যজুড়ে পুলিশি তল্লাশি

২৩ জুলাই, ২০২৬
পানীয় জল মেলে না মানকরে, ক্ষুব্ধ স্থানীয়রা 

পানীয় জল মেলে না মানকরে, ক্ষুব্ধ স্থানীয়রা 

২৩ জুলাই, ২০২৬
মেমারিতে বুলডোজার নামিয়ে উচ্ছেদ অভিযান! জবরদখল মুক্ত করে সচল করা হলো নিকাশি ড্রেন

মেমারিতে বুলডোজার নামিয়ে উচ্ছেদ অভিযান! জবরদখল মুক্ত করে সচল করা হলো নিকাশি ড্রেন

২৩ জুলাই, ২০২৬
মাটি খুঁড়ে উদ্ধার শিশুর দেহ, চাঞ্চল্য

মাটি খুঁড়ে উদ্ধার শিশুর দেহ, চাঞ্চল্য

২৩ জুলাই, ২০২৬
জাতীয় কংগ্রেসের মিছিলগামী বাসে হামলার অভিযোগে থানায় ডেপুটেশন

জাতীয় কংগ্রেসের মিছিলগামী বাসে হামলার অভিযোগে থানায় ডেপুটেশন

২২ জুলাই, ২০২৬