বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ফোনে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল যাত্রীবাহী বাস! গুরুতর আহত বহু যাত্রী

৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পথ নিরাপত্তা নিয়ে পুলিশের বারবার সচেতনতামূলক প্রচার চললেও তার তোয়াক্কা না করেই বাস চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগ উঠল এক বাসচালকের বিরুদ্ধে। সেই বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার বর্ধমান–আরামবাগ রোডের পূর্ব বর্ধমানের নন্দনপুর এলাকায় বঙ্গভূমি রাইস মিলের সামনে চলন্ত বাসের চালক মোবাইল ফোনে কথা বলতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে অভিযোগ। এরপর বাসটি প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়ানজুলিতে নেমে যায়। দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু যাত্রী আহত হন, তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। স্থানীয় বঙ্গভূমি রাইস মিলের কর্মীরা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের বাস থেকে বের করে আনেন। তৎক্ষণাৎ রায়নার বিধায়ক সুভাষপত্র খবর দেওয়া হলে তিনি থানায় খবর দেন এবং ইলেকট্রিক পরিষেবা বন্ধ করেন ফোন করিয়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাধবডিহি থানার বুলচন্দ্রপুর ক্যাম্পের পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বাসের এক মহিলা যাত্রী জানান, তিনি চালকের কেবিনের কাছেই বসেছিলেন। তাঁর দাবি, চালক মোবাইল ফোনে কথা বলতে গিয়েই বাসের নিয়ন্ত্রণ হারান, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, বাসচালকদের একাংশ এখনও চলন্ত গাড়িতে মোবাইল ফোন ব্যবহার করার মতো বিপজ্জনক অভ্যাস ছাড়তে পারেননি। যাত্রীদের জীবন নিয়ে এমন অবহেলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। তবে উল্লেখ্য, চালকের বিরুদ্ধে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগটি প্রত্যক্ষদর্শী ও এক যাত্রীর বক্তব্যের ভিত্তিতে উঠে এসেছে। ঘটনার প্রকৃত কারণ পুলিশ তদন্ত করে দেখছে।

তোলাবাজির মাসোহারা দিতে অস্বীকার, অ্যাম্বুল্যান্স চালককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

তোলাবাজির মাসোহারা দিতে অস্বীকার, অ্যাম্বুল্যান্স চালককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

৬ আগস্ট, ২০২৬
পাথর মাফিয়া টুলুর শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে বাথরুমে মিলল টাকা

গলসিতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা,  পিজন ভ্যান ঘিরে ‘চোর চোর’ স্লোগান

৫ আগস্ট, ২০২৬
ছাগলের খামার থেকে ফেরার পথে হামলা, কালিয়াচকে প্রৌঢ়ের হাত-কান কাটল দুষ্কৃতীরা

বিড়ির পাতার টাকা নিয়ে ২ কোটির প্রতারণা, মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার ১

একদা মাও মুক্তাঞ্চলে এবার প্রতিরক্ষা সরঞ্জাম, পুরুলিয়ায় বিপুল বিনিয়োগ

তোলাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতি গ্রেপ্তার

৪ আগস্ট, ২০২৬
রেলগেট সমস্যার স্থায়ী সমাধানে উচ্চপদস্থ আধিকারিকদের সরেজমিন পরিদর্শন

সচেতনতাই পারে প্রাণ বাঁচাতে। সেই বার্তা নিয়েই রাস্তায় বড়ঞা থানার পুলিশ

মন্ত্রীর কড়া বার্তা, পূর্ব মেদিনীপুরে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিস

কাজলের বিরুদ্ধে অনাস্থা জেলা পরিষদে, বীরভূমের তৃণমূলে ফের কোন্দল

এই বিভাগের আরও খবর