বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

মেমারিতে বিক্ষোভ মিছিল ও পিডব্লুডি অফিসে ডেপুটেশন

মেমারিতে বিক্ষোভ মিছিল ও পিডব্লুডি অফিসে ডেপুটেশন

৪ জুলাই, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, মেমারি: সি আই টি ইউ মেমারি পুর্ব ও পশ্চিম এরিয়া সমন্বয় কমিটি উদ্যোগে শুক্রবার বিকাল তিনটে নাগাদ মেমারি পিডব্লিউডি জমিতে বসবাসকারী ও ব্যবসায়ীদের মেমারি চকদিঘী মোড়ে ব্যাপক জমায়েত হয়ে মেমারি শহর জুড়ে অগণিত মানুষের অংশ গ্রহণে একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল টি শহর পরিক্রমা করে পি ডব্লিউ ডি অফিসে পৌছায়। আট জনের প্রতিনিধি দল পি ডব্লিউ ডি কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশন প্রদান করেন এবং পুনর্বাসন ছাড়া কোন উচ্ছেদ না করার দাবি জানায়। ডেপুটেশন কর্মসূচির আগে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সনৎ ব্যানার্জি, পীযূষ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব। বক্তারা পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। এবং সাধারণ মানুষের বাসস্থান ও জীবিকার অধিকার রক্ষার দাবি তোলেন। বক্তারা আরও বলেন, বামপন্থীরা উন্নয়নের বিরোধী নয়। বামপন্থীরা দায়িত্বশীল। তাই রাজ্য সরকার যাদের ভোটে জয়লাভ করেছেন ক্ষমতায় এসেই তাদের পেটে লাথি মারার ব্যবস্থা করেছে। আমরা তাদের পাশে দাঁড়িয়ে এই অন্যায় পদক্ষেপের প্রতিবাদ করছে। আমরা হকের দাবি জানাতে এসেছি। তারা প্রশ্ন তোলেন উড়ালপুল হবে রসুলপুরে রেলগেটের কাছে। কিন্তু তার সঙ্গে রসুলপুর বাজারে দোকানপাট ভাঙার কি প্রয়োজনীয়তা রয়েছে। শহর মেমারি, পুরাতন জিটি রোড,মেমারি-তারকেশ্বর রাস্তার দুই পাশে পিডব্লিউডির জায়গায় উপরে যারা দীর্ঘ ৪০ থেকে ৫০ বছর ধরে কেউ বসবাস করছেন, কেউবা ব্যবসা বাণিজ্য করে আসছেন। অথচ রাতারাতি কোন বিজ্ঞপ্তি ছাড়াই মাইকিং এর মাধ্যমে ঘোষণা করা হয় দোকান সরিয়ে নিতে হবে মাত্র ৭ দিনের মধ্যে। একইভাবে জিটি রোডের দুপাশে থাকা দেবীপুর থেকে পালসিটের মধ্যে সমস্ত বসবাসকারী ও ব্যবসায়ীদের তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য মাইকিং এর মাধ্যমে ঘোষণা করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে কোন বিজ্ঞপ্তি ছাড়া, পুনর্বাসন ছাড়া, দোকান সরানো সম্ভব ? বিজ্ঞপ্তি ছাড়া কিভাবে এ ধরনের মাইকিং করা হতে পারে ? প্রশ্ন সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষের কাছে! এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষরা কার নির্দেশে বা কোন নির্দেশের বলে এই মাইকিং করেছে তার নির্দিষ্ট কোন সদুত্তও দিতে পারেনি। ডেপুটেশন শেষে, পি ডব্লু ডি অফিস থেকে মিছিল করে মেমারি চকদিকে মোড়ে এসে ডেপুটেশন কপি দাবি সনদ ব্যাখ্যা করেন বাম নেতৃত্ব। ডেপুটেশন কপি ব্যাখ্যা প্রসঙ্গে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের কোন কিছু করার নেই। তারা এই স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন। এই আশ্বাসের পর পিডব্লিউডি অফিসে বিক্ষোভ তুলে নেয় বাম নেতৃত্ব ও সাধারণ জনগন। তবে তারা হুশিয়ারি সুরে বলেন অবিলম্বে যদি এই নির্দেশিকা পুনর্বাসন ছাড়া যদি কার্যকর করার চেষ্টা করে তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। এদিনের প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষান ভদ্র, সঞ্জয় গুই, হাসিবুল মন্ডল, অনিল মুখার্জি, মানব সেন, প্রশান্ত কুমার সহ প্রমুখ।

বিদ্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্মারক বক্তব্য রাখলেন বিধায়ক

বিদ্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্মারক বক্তব্য রাখলেন বিধায়ক

৪ জুলাই, ২০২৬
অন্নপূর্ণা যোজনার সমর্থনে মিছিল

অন্নপূর্ণা যোজনার সমর্থনে মিছিল

৪ জুলাই, ২০২৬
দুই শিক্ষককে মারধোর

দুই শিক্ষককে মারধোর

৪ জুলাই, ২০২৬
সরকারি স্কুলের সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ শিলিগুড়িতে, পরিদর্শনে শংকর 

সরকারি স্কুলের সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ শিলিগুড়িতে, পরিদর্শনে শংকর 

৪ জুলাই, ২০২৬
রানাঘাট হাসপাতালে ৫ টাকাতেই মিলছে মাছ-ভাত

রানাঘাট হাসপাতালে ৫ টাকাতেই মিলছে মাছ-ভাত

৪ জুলাই, ২০২৬
দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ‘ডিম-থেরাপি’, উত্তপ্ত তালড্যাংরা

দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ‘ডিম-থেরাপি’, উত্তপ্ত তালড্যাংরা

৪ জুলাই, ২০২৬
বেলডাঙায় ফের এনআইএ তদন্ত, ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন আধিকারিকরা

বেলডাঙায় ফের এনআইএ তদন্ত, ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন আধিকারিকরা

৩ জুলাই, ২০২৬
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ, নলহাটি ১ নম্বর ব্লক দপ্তরে উত্তেজনা

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ, নলহাটি ১ নম্বর ব্লক দপ্তরে উত্তেজনা

৩ জুলাই, ২০২৬
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ব্লক অফিসে এসে বিক্ষোভ শতাধিক মহিলার

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ব্লক অফিসে এসে বিক্ষোভ শতাধিক মহিলার

৩ জুলাই, ২০২৬
বিশ্বভারতীতে বায়োমেট্রিক হাজিরা ঘিরে জটিলতা, স্থগিত প্রক্রিয়া

বিশ্বভারতীতে বায়োমেট্রিক হাজিরা ঘিরে জটিলতা, স্থগিত প্রক্রিয়া

৩ জুলাই, ২০২৬
শ্রাবণী মেলায় তারকেশ্বরে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির অভিনব উদ্যোগ

শ্রাবণী মেলায় তারকেশ্বরে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির অভিনব উদ্যোগ

৩ জুলাই, ২০২৬