বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

১২ দফা দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ সিপিআই(এম), দ্রুত সমাধানের দাবি

১২ দফা দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ সিপিআই(এম), দ্রুত সমাধানের দাবি

৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: রামপুরহাটে ১২ দফা দাবি নিয়ে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র রামপুরহাট ১ এরিয়া কমিটি। সোমবার, ৩১ আগস্ট, সংগঠনের পক্ষ থেকে সামাজিক প্রকল্পের বকেয়া অর্থ প্রদান, ১০০ দিনের কাজ চালু, আবাস যোজনায় গরিব মানুষের বাড়ি, পানীয় জলের সংকট দূরীকরণ এবং বেহাল রাস্তা মেরামতের মতো একাধিক দাবি জানানো হয়। এছাড়াও সিপিআই(এম)-এর দাবিগুলির মধ্যে রয়েছে SIR ট্রাইবুনালে আবেদনকারী ভোটারদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা, পাথর শিল্পাঞ্চল স্বাভাবিক রাখা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির তদন্ত, কৃষক ও আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ বন্ধ করা এবং সিলিকোসিসপ্রবণ এলাকায় পানীয় জলের গুণমান পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিকাশি ব্যবস্থার উন্নতি, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং রামপুরহাট শহরের নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার দাবিও জানানো হয়। এদিন দাবিগুলিকে সামনে রেখে সিপিআই(এম)-এর কর্মী-সমর্থকরা মিছিল করে রামপুরহাট শহর পরিক্রমা করেন। পরে মিছিলটি রামপুরহাট মহকুমা শাসকের দফতরের সামনে এসে শেষ হয়। সেখানে একটি প্রতীকী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে সংগঠনের প্রতিনিধিরা মহকুমা শাসকের কাছে ১২ দফা দাবির স্মারকলিপি জমা দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিগুলির দ্রুত সমাধানের জন্য প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

হায়দারপুরে বেহাল রাস্তা সংস্কার শুরু 

হায়দারপুরে বেহাল রাস্তা সংস্কার শুরু 

৩১ আগস্ট, ২০২৬
লালবাগের হোটেলে পুলিশের হানা, গ্রেফতার মালিক-ম্যানেজার সহ ৫

লালবাগের হোটেলে পুলিশের হানা, গ্রেফতার মালিক-ম্যানেজার সহ ৫

৩০ আগস্ট, ২০২৬
রোমাঞ্চকর ফাইনালে শশিনাড়া ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন অন্নপূর্ণা ফার্নিচার মেমারি

রোমাঞ্চকর ফাইনালে শশিনাড়া ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন অন্নপূর্ণা ফার্নিচার মেমারি

৩০ আগস্ট, ২০২৬
নিজের টাকা খরচ করে ‘আদর্শ’ বার্তা ভাতারের বিধায়ক সৌমেনের 

নিজের টাকা খরচ করে ‘আদর্শ’ বার্তা ভাতারের বিধায়ক সৌমেনের 

৩০ আগস্ট, ২০২৬
নন্দীগ্রামে মিডডে মিল পরিদর্শনে জেলাশাসক

নন্দীগ্রামে মিডডে মিল পরিদর্শনে জেলাশাসক

৩০ আগস্ট, ২০২৬
দুর্নীতি রুখতে পঞ্চায়েতে স্পেশাল অডিট, কড়া বার্তা মন্ত্রী দিলীপের

দুর্নীতি রুখতে পঞ্চায়েতে স্পেশাল অডিট, কড়া বার্তা মন্ত্রী দিলীপের

৩০ আগস্ট, ২০২৬
আশিসের বাড়িতে মুখ্যমন্ত্রী, জড়িয়ে ধরলেন ছেলেকে

আশিসের বাড়িতে মুখ্যমন্ত্রী, জড়িয়ে ধরলেন ছেলেকে

২৯ আগস্ট, ২০২৬
তৃণমূলের প্রধান ও উপপ্রধান গ্রেপ্তার, শোরগোল বাদুড়িয়ায়

তৃণমূলের প্রধান ও উপপ্রধান গ্রেপ্তার, শোরগোল বাদুড়িয়ায়

২৯ আগস্ট, ২০২৬
বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মেমারি থেকে গ্রেফতার ৫

বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মেমারি থেকে গ্রেফতার ৫

২৯ আগস্ট, ২০২৬
কালনায় মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুট, প্রকাশ্যে টাকা গুনে পকেটে ভরল চোর

কালনায় মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুট, প্রকাশ্যে টাকা গুনে পকেটে ভরল চোর

২৯ আগস্ট, ২০২৬
মুখ্যমন্ত্রীর বীরভূম সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে

মুখ্যমন্ত্রীর বীরভূম সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে

২৯ আগস্ট, ২০২৬